জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের বার্ষিক সম্মেলন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে জেলা ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন উপজেলা কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় অংশ নেন জেলা ইউনিটের সহসভাপতি বোরহান উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ একদিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক শাহ আলম সরকার, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি ইমাম হাসান সোহান, নাগরপুর উপজেলা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি ইয়ামিন হাসান, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, বাসাইল উপজেলা কমিটির আহ্বায়ক জিয়ারত হক জুয়েল, দেলদুয়ার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, নাগরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, এলেঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম পাপন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ অন্যরা।
সভায় আগামী ১১ অক্টোবর রোববার জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা কমিটির বার্ষিক সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মতবিনিময় সভায় সভাপতি এম. মাসুদুর রহমান মিলন সফল ও সার্থক সম্মেলন আয়োজনের জন্য জেলা ও উপজেলা কমিটির সব পর্যায়ের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘একটি সাফল্যমণ্ডিত সম্মেলন সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব, একা কারও পক্ষে এটি সম্ভব নয়।’
সভায় উপস্থিত নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাত ৮টায় সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
সানা/আপ্র/০২/১০/২০২৬