গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন অসহায় ও হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গাংনী উপজেলা মিলনায়তনে ‘সেলাই মেশিন বিতরণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাবিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও দুস্থ নারী-পুরুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনউদ্দিন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য...

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ

কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও...

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না সরকার: আইনমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না সরকার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই