গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাংগঠনিক ভিত শক্তিশালী করুন: শাকিলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৯ এএম ২০২৬
ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাংগঠনিক ভিত শক্তিশালী করুন: শাকিলা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত ও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, গুম ও খুনের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। অধিকারবঞ্চিত মানুষ ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, তারাগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ার্ড পর্যায় থেকে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার এবং রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন হিয়া কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো, সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে