গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীপুর সাফারি পার্কে এক দিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৪৮ এএম ২০২৬
শ্রীপুর সাফারি পার্কে এক দিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক দিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে হাতির হামলায় গুরুতর আহত ১০ বছর বয়সী ‘রাজু বাহাদুর’ দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। অপর হাতিটির মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দুটি হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

পার্ক কর্মকর্তা জানান, রাজু বাহাদুরকে সুস্থ করে তুলতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে সাফারি পার্কে মোট আটটি হাতি রয়েছে। পরপর দুটি হাতির মৃত্যুর ঘটনায় পার্কের প্রাণী ব্যবস্থাপনা ও চিকিৎসাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে হাতি দুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

পার্ক সূত্র জানায়, গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর চার বছর বয়সী হাতি ‘জয়িতা’ হামলা করে। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। পরে ক্রেনের সাহায্যে আহত হাতিটিকে সরিয়ে বালুর ওপর রাখা হয়। এক্স-রে পরীক্ষায় তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।

আহত হাতিটির চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের একটি দল সাফারি পার্কে আসে। একই সঙ্গে শ্রীলঙ্কার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেও রাজু বাহাদুরের চিকিৎসা চলতে থাকে।

দীর্ঘদিন চিকিৎসা ও নানা প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত রাজু বাহাদুরকে বাঁচানো যায়নি। গত ৭ আগস্ট সকালে পার্কের হাতিশালায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে গত ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অসুস্থ থাকা আরও একটি হাতির মৃত্যু হয়। ফলে মাত্র এক দিনের ব্যবধানে সাফারি পার্কে দুটি হাতির মৃত্যু হলো।

দুটি হাতির মৃত্যুর পর কারণ নিশ্চিত করতে তাদের দেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নমুনাগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটির মরদেহ পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটক নিহত হয়েছেন। আ...

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে