গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ইফতারের সময় ক্রেতাদের ওপর স্টার কাবাবের কর্মী‌দের হামলা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ০১:২০ এএম ২০২৬
ইফতারের সময় ক্রেতাদের ওপর স্টার কাবাবের কর্মী‌দের হামলা
ছবি

ছবি সংগৃহীত

পুরান ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় কথা কাটাকাটির জেরে ক্রেতাদের ওপর হামলা করেছেন রেস্তোরাঁটির কর্মীরা। খেজুরের দাম নিয়ে এই কথা কাটাকাটির সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।   

শনিবার (৭ মার্চ) ইফতারের সময়ে রেস্তোরাঁটির কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে ইফতার করতে যান। ইফতারের প্লেটে দেওয়া খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ক্রেতাদের ওপর চড়াও হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় স্টাফদের কয়েকজনকে হাতে থাকা চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের ওপর চড়াও হতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও বেধড়ক মারধর করছেন। আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কর্মীদের মারমুখী অবস্থানের কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন।

তিনি আরো বলেন, মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এসি/০৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পূর্বাচলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০০ প্লট আত্মসাতের অভিযোগ গাজীর বিরুদ্ধে
১৮ অক্টোবর ২০২৬

পূর্বাচলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০০ প্লট আত্মসাতের অভিযোগ গাজীর বিরুদ্ধে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে রূপগঞ্জের...

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে গ্রেফতার সাতজনের পাঁচজন সরকারি কর্মচারী
১৭ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে গ্রেফতার সাতজনের পাঁচজন সরকারি কর্মচারী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার সা...

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে সশস্ত্র হামলায় পুলিশের দুই সদস্য আহত
১৫ অক্টোবর ২০২৬

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে সশস্ত্র হামলায় পুলিশের দুই সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার...

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার
১৩ অক্টোবর ২০২৬

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার

স্ত্রীর মুঠোফোনে সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ থেকে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বীথি আক্তারকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই