গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

চোখে অঞ্জনি সমস্যা যেসব কারণে হয় এবং এ রোগের চিকিৎসা

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৯ এএম ২০২৬
চোখে অঞ্জনি সমস্যা যেসব কারণে হয় এবং এ রোগের চিকিৎসা
ছবি

ছবি সংগৃহীত

অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। চোখের পাতায় দু'ধরনের গ্রন্থি থাকে। একধরনের গ্রন্থি ঘাম নিঃসৃত করে। অন্যগুলো তৈলাক্ত রস নিঃসৃত করে। এখন কোনো কারণে এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে ঘাম ও তৈলাক্ত রস সেবাম গ্রন্থির অভ্যন্তরে আটকে যায়। তাতে গ্রন্থিতে ইনফেকশন বা প্রদাহের সৃষ্টি হয়। ঘর্মগ্রন্থিগুলোয় কোনো কারণে সংক্রমণ হলে পাপড়ির থলি বা ল্যাশ ফলিকুলে পুঁজ জমা হয়ে ফুলে যায়। এটি লালচে বর্ণ ধারণ করে ও ব্যথা হয়। এটিই অঞ্জনি। প্রশ্ন হলো, কেন সবার অঞ্জনি হয় না, আবার কারও কারও কিছুদিন পরপরই হয়। বিভিন্ন কারণে এই সংক্রমণ বা প্রদাহের ঝুঁকি বাড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চোখের পাতায় খুশকি বা ব্লেফারাইটিস, ত্বকের সমস্যা যেমন সেবোরিক ডার্মাটাইটিস, রসাসিয়া একনি ইত্যাদি। এছাড়া ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, হরমোনের প্রভাব, শুষ্ক ত্বক, চোখের স্ট্রেস, যেমন- রাত জাগা বা দীর্ঘসময় স্ক্রিনে কাজ করা, চোখে বারবার হাত দিয়ে রগড়ানো বা চুলকানো ইত্যাদি কারণে অঞ্জনির ঝুঁকি বেড়ে যায়। প্রসাধনীর কারণেও ঝুঁকি বাড়ে।

উপসর্গ: পাপড়ির গোড়ায় ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা দেয়। ব্যথা থাকে ও স্পর্শ করলে ব্যথা অনুভূত হয়। অনেক সময় লালচে ভাব পরিলক্ষিত হয়। পাপড়ির গোড়ায় ক্রাস্ট বা শক্ত ময়লা বিশেষ জমতে পারে। অঞ্জনির মতো আরও একটি সমস্যা হলো কেলাজিয়ন। এটি হলো মেবোমিয়ান গ্রন্থির প্রদাহ। এটি কোনো সংক্রমণ নয়। তাই এতে কোনো ব্যথা থাকে না। অঞ্জনি এক থেকে দুসপ্তাহে সেরে গেলেও কেলাজিয়ন অনেক সময় কয়েক মাস বা তারও বেশি সময় একই রকম থাকতে দেখা যায়।

চিকিৎসা: হট কমপ্রেসন বা গরম সেঁক দিলে অনেক সময় উপকার পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক ড্রপ ডোজ মেনে ব্যবহার করতে হবে। প্রয়োজনে ড্রপ দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে।

করণীয়: চোখের পাতার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; বিশেষ করে যাদের ব্লেফারাইটিস বা খুশকির সমস্যা আছে, তাদের চোখের পাতা বেবি শ্যাম্পু দিয়ে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আর মাথায় খুশকি থাকলেও তা নিয়ন্ত্রণে রাখতে হবে। হালকা গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে চিপে চোখের পাতার ওপর কয়েক মিনিট ধরে রাখতে হবে। দৃষ্টির সমস্যা থাকলে পরীক্ষা করে প্রয়োজনে চশমা ব্যবহার করতে হবে। রাত জেগে কাজ করার অভ্যাস ছাড়তে হবে। প্রসাধনীর ব্যবহারে সতর্ক হতে হবে। দিন শেষে ভালো করে মুখমণ্ডল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে- যাতে প্রসাধনীর অবশেষ চোখের পাতার গোড়ায় লেগে না থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। চোখের যে কোনো উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা ভালো।

লেখক: চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন এবং ভাইস প্রিন্সিপাল, মার্কস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মিরপুর, ঢাকা

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

অফিসের ব্যস্ততায় প্লেটে থাকুক স্বাস্থ্যকর খাবার
১৬ সেপ্টেম্বর ২০২৬

অফিসের ব্যস্ততায় প্লেটে থাকুক স্বাস্থ্যকর খাবার

স্বাস্থ্য প্রতিদিন------------------

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হ...

নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ
১৬ সেপ্টেম্বর ২০২৬

নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট...

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১৩১৬
১৫ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১৩১৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই