গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১৫ এএম ২০২৬
মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

দেশের সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শুধু তাদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৭ জুলাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের ব্যবস্থা করতে হবে। এ জন্য যেসব জমিতে মাঠ নির্মাণ সম্ভব, সেসব জমির পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপের তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এছাড়া মাদরাসার ব্যবহৃত মাঠগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার করে খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের জন্য আলাদাভাবে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।


এসি/আপ্র/১১/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি
২১ অক্টোবর ২০২৬

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

জাতীয় দলের হয়ে সবশেষ খেলার পর পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। বারবার উপেক্ষিত হলেও ভারতের প্রতিনিধিত...

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
২১ অক্টোবর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল পিএসজি। জোয়ান গার্সিয়ার দারুণ সব সেভের মাঝেই এগিয়ে গেল তারা।...

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক
২১ অক্টোবর ২০২৬

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক

চোটাক্রান্ত অ্যান্টোয়ান সেমেনিও ও আর্লিং হলান্ডের শূন্যতা বুঝতেই দিলেন না ফিল ফোডেন। দারুণ এক হ্যাটট...

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়
২১ অক্টোবর ২০২৬

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়

অধিনায়কের ভুলে শুরুতেই লিভারপুলের জালে জড়াল বল। আধা ঘন্টার মধ্যে আরও পিছিয়ে পড়ল তারা। সেখান থেকে দুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই