গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে দুর্দান্ত বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২৩ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে দুর্দান্ত বেলজিয়াম
ছবি

ছবি সংগৃহীত

শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো বেলজিয়াম। সেটেল স্টেডিয়ামে মঙ্গলবার ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে সুযোগ পেয়ে সহজ ফিনিশে দলকে লিড এনে দেন এই ফরোয়ার্ড।

৩১তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩ মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোল করে আবারো বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলারে। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও নিজেদের ভুলেই আরো পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে এসে নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাক্সিম ডি কুইপার বল বাড়িয়ে দেন হান্স ফানাকানের কাছে। তার শট ক্লিয়ার করতে ব্যর্থ হন টিম রিম, ফলে বল গড়িয়ে জালে ঢুকে গেলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু চতুর্থ গোলটি করলে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই হারের মাধ্যমে তিন স্বাগতিক দেশই শেষ ষোলো থেকে বিদায় নিল। অন্যদিকে বেলজিয়াম জায়গা করে নিয়েছে শেষ আটে। আগামী ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে তারা।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন
২২ আগস্ট ২০২৬

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন

অস্ট্রেলিয়ার পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে প্রথম দিনেই চরম রোমাঞ্চ উপহার দিল ম্যাকাই টেস্ট। এক দিনে ১...

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
২২ আগস্ট ২০২৬

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশক...

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই