গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

১০ জনের যুক্তরাষ্ট্রকেও আটকাতে পারেনি বসনিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১২ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৪৫ এএম ২০২৬
১০ জনের যুক্তরাষ্ট্রকেও আটকাতে পারেনি বসনিয়া
ছবি

ছবি সংগৃহীত

সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রকে বধ করতে পারেনি বসনিয়া হার্জেগোভিনা। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে ৬৪ মিনিটেই যুক্তরাষ্ট্রের একজন ফুটবলার লাল কার্ড পেয়ে বসেন।

 

তবে ১০ জনের দলটিকেও হারাতে পারেনি ইউরোপের দলটি। বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাপট ছিল। তবে ভালো কোনও আক্রমণ তৈরি করতে না পারায় গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচের ৪৫ মিনিটে সবচেয়ে বড় সুযোগটি পেয়েই কাজে লাগান ইউএস স্ট্রাইকার বালোগুন। 

 

বক্সে পাওয়া বলটিকে অসাধারণ শটে জালে জড়ান। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল ম্যাড়ম্যাড়ে। তবে ম্যাচের ৬৪ মিনিটেই লাল কার্ড পেয়ে বসেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগুন। 

অনেকেই তখন ভেবে নিয়েছিলেন এবারের বিশ্বকাপ এখানেই শেষ হচ্ছে স্বাগতিকদের। তবে ১০ জনের দলটিকেও পরাজিত করার মতো খেলা উপহার দিতে পারেনি বসনিয়া। 

উল্টো ম্যাচের ৮২ মিনিটে ডিরেক্ট ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে লিড বাড়ান ইউএস মিডফিল্ডার মালিক টিলম্যান। গোটা ম্যাচে বসনিয়া গোলমুখে তিনটি শট নিলেও জালে জড়াতে পারেনি। ২-০ গোলের জয় পাওয়া যুক্তরাষ্ট্র রাউন্ড অব সিক্সটিনে লড়বে বেলজিয়ামের বিপক্ষে।

 

 

ডিসি/আপ্র/২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন
২২ আগস্ট ২০২৬

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন

অস্ট্রেলিয়ার পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে প্রথম দিনেই চরম রোমাঞ্চ উপহার দিল ম্যাকাই টেস্ট। এক দিনে ১...

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
২২ আগস্ট ২০২৬

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশক...

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই