গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০৫:০৬ এএম ২০২৬
৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান
ছবি

৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

৯২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে (শেষ ৩২) পা রাখল মিশর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের সাথে ১-১ গোলে ড্র করে ‘জি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এই ঐতিহাসিক গৌরব অর্জন করেছে আফ্রিকান ফারাওরা।

 

 অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে গোল বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়া ইরানকে এখন টুর্নামেন্টে টিকে থাকার জন্য অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা হয়েছিল তীব্র উত্তেজনা ও নাটকীয়তায়। 

ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় মোহামেদ সালাহর চমৎকার পাস থেকে গোল করে মিশরকে এগিয়ে নেন মাহমুদ সাবের। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া ইরান দ্রুতই সমতায় ফেরার সুযোগ পায়।


তবে প্রথমার্ধে ইরানের তারকা স্ট্রাইকার মেহেদি তারেমির নেওয়া পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় রুখে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা শুাবির। পেনাল্টি মিসের ধাক্কা সামলে অবশ্য ম্যাচের ১৪ মিনিটেই ইরানকে সমতায় ফেরান রামিন রেজায়িয়ান। এক তীব্র কোণ থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন তিনি। ম্যাচের শেষ দিকে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়। 

প্রথমে মেহেদি তারেমির একটি জোরালো হেড মিশরের গোলপোস্টের বারে লেগে ফিরে আসে। এরপর অতিরিক্ত সময়ে (৯৩ মিনিটে) শুজা খলিলজাদেহ জালের ঠিকানা খুঁজে নিলে উল্লাসে মাতে ইরান। এই গোলে জয় এবং সরাসরি নকআউট নিশ্চিত হওয়ার উল্লাস যখন তুঙ্গে, তখনই খলনায়ক বনে যায় ভিএআর (ঠঅজ)। 

মিলিমিটারের ব্যবধানে অফসাইড থাকায় গোলটি বাতিল করেন রেফারি। এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পেছনে থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল মিশর। অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। মিশর ও বেলজিয়ামের অগ্রযাত্রার মাধ্যমে বিশ্বকাপের শেষ ৩২-এর ২৮টি দল এখন চূড়ান্ত।


৩ ম্যাচে ৩ পয়েন্ট এবং শূন্য গোল ব্যবধান (৩ গোল করেছে, ৩ গোল খেয়েছে) নিয়ে ইরান বর্তমানে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। নিয়ম অনুযায়ী, সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে যাবে। 

ইরান বর্তমানে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। যেহেতু আরও তিনটি গ্রুপের খেলা বাকি, তাই ইরানের ভাগ্য এখন নিজেদের হাতে নেই। 

নকআউটে যেতে হলে বাকি গ্রুপগুলোর অন্তত একটির তৃতীয় স্থান অধিকারী দলের রেকর্ড ইরানের চেয়ে খারাপ হতে হবে। সমীকরণ অনুযায়ী, আগামীকাল যদি আর্জেন্টিনা আলজেরিয়াকে হারিয়ে দেয়, তবে কোনো হিসাব ছাড়াই ইরান পরের রাউন্ডে চলে যাবে। অন্যথায় ঘানা-ক্রোয়েশিয়া এবং পানামা-ইংল্যান্ড ম্যাচের জটিল সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে এশিয়ান পরাশক্তিদের।

ডিসি/আপ্র/২৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে