গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

চার বছরে ৩ বার গোল্ডেন বুট জিতলেন হলান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
চার বছরে ৩ বার গোল্ডেন বুট জিতলেন হলান্ড
ছবি

ছবি সংগৃহীত

টানা দ্বিতীয় মৌসুমে দলের লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা পূরণ হয়নি। তবে, নিজের কাজটা বেশ ভালোই করেছেন আর্লিং হলান্ড। 

অনেকের চোখে হয়তো তার এবারের পারফরম্যান্স প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেনি; কিন্তু আরও একবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছেন ম্যানচেস্টার সিটি তারকা। 

শেষের আগের রাউন্ডে বোর্নমাউথের মাঠে সিটি পয়েন্ট হারালে আর্সেনালের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। ওই ম্যাচেও শেষ দিকে দারুণ একটি গোল করে ১-১ সমতা টানেন হলান্ড। 

এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করেছেন হলান্ড। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটিতে আসরের সর্বোচ্চ গোলদাতা হলেন নরওয়ের স্ট্রাইকার।


২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে গোলের বন্য বইয়ে দেন হলান্ড। প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। পরের মৌসুমে ২৭ গোল করে পুরস্কারটি জয় করেন তিনি। 

এবার দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করেছেন ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগো চিয়াগো। আর হলান্ডের ক্লাব সতীর্থ অ্যান্টোয়ান সেমেনিও ১৭ গোল করে আছেন তালিকায় তৃতীয় স্থানে, বোর্নমাউথে মৌসুম শুরু করে জানুয়ারিতে সিটিতে যোগ দেন তিনি। 

 

তিনবার গোল্ডেন বুট জিতে হলান্ড পাশে বসেছেন অ্যালান শিয়েরার ও হ্যারি কেইনের পাশে। 

ফরাসি গ্রেট থিয়েরি অঁরি ও লিভারপুল থেকে এবার বিদায় নেওয়া মিশরের তারকা মোহামেদ সালাহ কেবল হলান্ডের চেয়ে বেশিবার (চারবার করে) এই গোল্ডেন বুট জিতেছেন। 

 

সালাহ প্রিমিয়ার লিগে আর না খেলার কথা বলায় আগামীতে রেকর্ডটি ছোঁয়ার এমনকি নিজের করে নেওয়ার অনেক সময় ২৫ বছর বয়সী হলান্ডের সামনে। 

 

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩২ ম্যাচ খেলে ১১২টি গোল করেছেন হলান্ড। এই প্রতিযোহিগতায় দ্রুততম গোলের সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি, ১১১ ম্যাচে; আগের রেকর্ডধারী শিয়েরারের চেয়ে ১৩ ম্যাচ কম খেলে।

 

ডিসি/আপ্র/২৫/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো
১৫ অক্টোবর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো

পাঁচ বছরে সুফল পাওয়ার আশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে