গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:২৮ এএম ২০২৬
নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। কিউইদের এই সিরিজের স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। ফলে অনেকেই কিউইদের বাংলাদেশ সফরের স্কোয়াডকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখছেন। 

তবে এমনটা মানতে নারাজ বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স। আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। 

সিমন্স মনে করেন, তারুণ্য নির্ভর দল নিয়ে কিউইরা বাংলাদেশকে ভিন্ন চ্যালেঞ্জ দিতে পারে। তবে তার দলও সবকিছুর জন্য প্রস্তুত। বাংলাদেশ কোচ বলেন, ‘আমি দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয় যেকোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। 

সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। আর একটা বিষয় মনে রাখতে হবে—এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। 

কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই ‘দ্বিতীয় দল’ বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টা এভাবে কাজ করে না।’


পাকিস্তানের বিপক্ষে গত মাসে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষেও একই উইকেটে খেলতে চান সিমন্স, ‘আমরা ভালো উইকেট চেয়েছি, কারণ আমার মনে হয় ভালো উইকেটে খেললে দল দ্রুত উন্নতি করে। তাই যতটা সম্ভব সেই ধরনের উইকেট পাওয়ার চেষ্টা করছি।’


পাকিস্তানের তুলনায় নিউজিল্যান্ড বেশি চ্যালেঞ্জিং হবে কি না প্রশ্নে সিমন্স বলেন, ‘পাকিস্তানেরও কিন্তু ভালো পেসার আছে। যেকোনো সিরিজেই চ্যালেঞ্জ থাকবে। নিউজিল্যান্ড হয়তো আমাদের ভিন্নভাবে চ্যালেঞ্জ করতে পারে। 

তবে আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তান সিরিজের আগেও যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এখানেও একইভাবে করছি। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’

 

ডিসি/আপ্র/১৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
১৬ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন...

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে