গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:২০ এএম ২০২৬
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শাহবাজ শরিফ পরিষ্কার জানালেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তিনি এই সিদ্ধান্তকে ‘ভেবেচিন্তে নেওয়া নীতিগত অবস্থান’ বলে ব্যাখ্যা করেছেন।

মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। কারণ পাকিস্তান এটা বলে আসছে, খেলাধুলার মাঠে রাজনীতির স্থান নেই।’

শাহবাজ শরিফের ভাষায়, ‘খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো আমাদের জন্য যথাযথ সিদ্ধান্ত।’

এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে বিতর্ক আরও ঘনীভূত হয়। এই সিদ্ধান্তকে ‘অসম ও অসঙ্গতিপূর্ণ আচরণ’ বলে সমালোচনা করে পাকিস্তানসহ একাধিক পক্ষ।

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান প্রথমে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবলেও, শেষ পর্যন্ত সীমিত অংশগ্রহণের অনুমতি দেয় দেশটির সরকার। তবে কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বহুল আলোচিত পাকিস্তান-ভারত ম্যাচে খেলতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি ও প্রধানমন্ত্রীর বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। পাকিস্তান-ভারত ম্যাচ সাধারণত টুর্নামেন্টের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ হওয়ায়, এই ম্যাচ বর্জনে আইসিসি বেশ চাপে আছে।

এসি/আপ্র/০৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে