গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৬ এএম ২০২৬
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড
ছবি

ছবি সংগৃহীত

একটা সময় বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশে বেশ সুনামও কুড়িয়েছেন অ্যালান ডোনাল্ড। পেসারদের উত্থানে তার ভূমিকাকে বেশ বড় করে দেখা হয়। এবার নতুন দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই পেসার। এসএ২০-এর ২০২৭ মৌসুমের জন্য ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোবার্গ সুপার কিংস।

 ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ আলবি মরকেলের সঙ্গে কাজ করবেন তিনি। স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মরকেলকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ডোনাল্ডের নিয়োগে বিদায় নিতে হচ্ছে এরিক সিমন্সকে। 

তিনি এখন ইংল্যান্ডে ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যোগ দেবেন। ২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কোচিং স্টাফে কাজ করেছেন তিনি। এ ছাড়া ওয়ারউইকশায়ার, কেন্ট, মাউন্টেনিয়ার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলেও কাজ করেছেন সাবেক এই পেসার। 

জোবার্গ সুপার কিংসের কোচিং স্টাফে আরও পরিবর্তন এসেছে। সাবেক উইকেটকিপার-ব্যাটার পিয়েরে ডি ব্রুইনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে টাইটানস ও নামিবিয়ায় মরকেলের সঙ্গে কাজ করেছেন তিনি। 

 

দলের নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব নেবেন ইভান স্পিচলি। তিনি টমি সিমসেকের স্থলাভিষিক্ত হবেন। এসএ২০-এর পঞ্চম আসর শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, গকেবেরহায়। 

২১ ফেব্রুয়ারি কেপটাউনে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা। সেন্ট জর্জেস পার্কে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৬ সালের ফাইনালের দুই প্রতিপক্ষের লড়াই দিয়েই শুরু হবে নতুন আসর।

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে