গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

প্রত্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
প্রত্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

 এশিয়া কাপে অভিষিক্ত ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় জয় প্রত্যশিতই ছিল। অনুমিত সেই ফলাফলই মিলেছে। তবে বাংলাদেশের পুরোনো সমস্যাও রয়ে গেছে। ব্যাটিংয়ে আবার ভুগেছে দল। বড় জয় ধরা দিয়েছে মূলত বোলারদের দারুণ পারফরম্যান্সে। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে উইমেন’স এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দুবাইয়ে সোমবার বাংলাদেশ ২০ ওভারে তোলে ১২৯ রান। ইন্দোনেশিয়া গুটিয়ে যায় স্রেফ ৫৮ রানে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 

 

ব্যাটিংয়ে বরাবরেই দুর্বলতাই ফুটে ওঠে আরও একবার। প্রথম ওভারে বেশ সুইং ও মুভমেন্ট আদায় করে নেন ইন্দোনেশিয়ার পেসার নি মাদে পুত্রি সুয়ানদেউয়ি। তবে এর ফাঁকেই দুটি আলগা বল পেয়ে বাউন্ডারি মারেন জুয়ারিয়া ফেরদৌস। পরের ওভারে দারা মারামিতাকে দুটি বাউন্ডারি মারেন দিলারা আক্তার। সুয়ানদেউয়ির বিশাল সুইংয়েই ধরা দেয় প্রথম দেয় প্রথম উইকেট। আলতো ড্রাইভে ক্যাচ দেন জুয়ায়রিয়া (৮)। 

এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়ে উঠলেও ইন্দোনেশিয়ার আঁটসাঁট বোলিংয়ে রানের গতি বাড়েনি বেশি। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে স্রেফ ৩২ রান। ১০ ওভারে আসে মাত্র ৫৮।


৪০ রানের জুটি ভাঙে দিলারার বিদায়ে। আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও তার ২৭ রান আসে ৩১ বলে। নিগার সুলতানাও টিকতে পারেননি বেশিক্ষণ। অভিষিক্ত লেগ স্পিনার সোফিয়া ভেলিচের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় বাংলাদেশ অধিনায়ক আউট হন ১১ বলে ১০ করে। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে তোলার চেষ্টা করেন তিনে নামা সোবহানা আক্তার। সে চেষ্টাও খুব বেশি সফল হয়নি। লম্বা সময় টিকে সময় টিকে থাকা সোবহানা সীমানায় ধরা পড়েন ফুল টস বলে। 

 

৪২ বল খেলে করতে পারেন তিনি ৪০ রান। এরপর রান যা হয়েছে, তা কেবল স্বর্ণার ব্যাটেই। তার পরের পাঁচ ব্যাটার মিলে রান করেন মোটে সাত। তিনটি চার ও এক ছক্কায় স্বর্ণা অপরাজিত থাকেন ১৮ বলে ৩১ রান করে। মূলত তার সৌজন্যেই ১৩০ রানের কাছাকাছি যেতে পারে বাংলাদেশ। 

 

প্রত্যাশিত স্কোর না পেলেও মোটামুটি নিশ্চিতই ছিল, এই স্কোরের ধারেকাছে যেতে পারবে না ইন্দোনেশিয়া। হয়েছেও সেরকমই। নতুন বলে জোড়া ছোবল দেন মারুফা আক্তার। এরপর নাহিদা আক্তার ও অন্য বোলাররা মিলে চেপে ধরেন ইন্দোনেশিয়ার ব্যাটারদের। ওপেনার মারিয়া কোরাজন ১২ রান করেন। 

 

আর কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেনি। ম্যাচ নিয়ে তাই কোনো রোমাঞ্চও জমেনি। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে।


সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৮ (জুয়ায়রিয়া ৮, দিলারা ২৭, সোবহানা ৪০, নিগার ১০, স্বর্ণা ৩১*, রিতু ০, ফাহিমা ৫, রাবেয়া ১, নাহিদা ০, মারুফা ১*; সুয়ানদেউয়ি ৩-০-১৩-১, পারামিতা ৩-০-১৯-০, মেপ্রিয়ানি ৪-০-২৭-০, আরিয়ানি ৪-০-২৮-৩, ভেলিচ ৩-০-২১-১, লুহ দেউয়ি ৩-০-২১-২)।


ইন্দোনেশিয়া: ১৭.৩ ওভারে ৫৮ (কোরাজন ১২, পাঙ্গেস্তুতি ৯, লুহ দেউয়ি ৯, সাকারিনি ২, রাদা ৪, উলানদারি ৭, সুয়ানদেউয়ি ৩, ভেলিচ ৪, আরিয়ানি ২, মেপ্রিয়ানি ১*, পারামিতা ৩; মারুফা ৩-১-৬-২, মেঘলা ৩-১-১১-১, রাবেয়া ২.৩-০-১০-০, নাহিদা ৪-০-১৫-৩, ফাহিমা ৩-০-৯-১, স্বর্ণা ২-০-৩-০)।


ফল: বাংলাদেশ ৭১ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার।

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
১৬ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন...

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে