গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩৯ এএম ২০২৬
সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ অ-২০ ফুটবল দল আজ রাতে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তান রওনা হবে। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়কের উপস্থিতি বাংলাদেশ ফুটবলের অলিখিত সংস্কৃতি। আজ বিকেলে বাফুফের সংবাদ সম্মেলনে ম্যানেজার সামিদ কাশেম ও ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু এসেছিলেন। 

 

কোচ-অধিনায়ক ছাড়া সংবাদ সম্মেলন করায় ম্যানেজার তোপের মুখে পড়েন। কোচ-অধিনায়ক কিংবা কোনো খেলোয়াড় সংবাদ সম্মেলনে কেন নেই? বার বার ঘুরে ফিরে এসেছে প্রশ্ন। ম্যানেজার সামিদ কাশেম পরিস্থিতি সামলাতে বলেন, ‘উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট নেই তাই আমাদের দল আজ একাধিক গ্রুপে যাচ্ছে। 

কোচ-খেলোয়াড়দের মনোযোগ যেন বিঘ্ন না ঘটে এজন্য তারা নেই। এটা আমাদের সাধারণ রীতি নয়, এজন্য ম্যানেজার হিসেবে আমি দুঃখিত।’ বৃটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে হাতাহাতি হয়েছে। 

 

একদিন পর জোন্স হোটেলে পুলিশ ডেকেছেন। দুই কোচের মধ্যে দূরত্ব স্পষ্ট। এরপরও দুই জনই উজবেকিস্তান সফরে যাচ্ছে। এ নিয়ে ম্যানেজারের বক্তব্য, ‘এখন ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক। সবাই এখন ভালো মুডে রয়েছে।’ গত বুধবার হাতাহাতির ঘটনা ঘটেছিল। আজ বুধবার দল রওনা হচ্ছে। 

 

এই এক সপ্তাহের মধ্যে তদন্ত করে দোষীকে শাস্তি দেয়া হলো না কেন? এমন প্রশ্নে ম্যানেজারের উত্তর, ‘সফরের আগে আমরা এ রকম কোনো সিদ্ধান্ত নিতে চাইনি, যেন দলে প্রভাব না পড়ে। তাছাড়া তথ্য পেতেও দেরি হয়েছে।’ সামিদ কাশেমের সাথে সংবাদ সম্মেলনে আসা টিটুও তোপের মুখে পড়েছিলেন। কোচ মিশু বুধবারই ফেডারেশনকে জানিয়েছিলেন। 

তবে ট্যাকনিক্যাল ডাইরেক্টর বললেন, ‘বুধবার জেরার্ড কিংবা মিশু কেউ জানায়নি, শুক্রবার আমাকে মিশু জানিয়েছে।’ অ-২০ দলে কোচ নিয়ে সমস্যা ছিল সাফ টুর্নামেন্টেও। বৃটিশ কোচ মার্ক কক্সের সার্টিফিকেট জটিলতা ছিল। এরপর আরেক বৃটিশ জেরার্ড জোন্স আসলেও তার আচরণ প্রশ্নবিদ্ধ। 

দুই কোচের নিয়োগ প্রক্রিয়ায় ছিলেন সামিদ কাশেম। আবার তিনি দলের ম্যানেজারও। ক্যাম্পের সামগ্রিক দায়িত্বে থাকে ম্যানেজারের। দুই কোচের ঘটনায় নিজে আংশিক দায় নিয়েছেন ম্যানেজার হিসেবে। 


কোচ-অধিনায়কের কাছ থেকে সাংবাদিকরা প্রস্তুতি ও লক্ষ্য জানতে চান। তাদের অনুপস্থিতিতে ট্যাকনিক্যাল ডাইরেক্টর প্রস্তুতি ভালোই বলেছেন আর ম্যানেজার চূড়ান্ত পর্বে খেলার আশা ব্যক্ত করেছেন। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সাত রানারআপ পরের পর্বে খেলবে।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
১৬ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন...

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে