গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৩ এএম ২০২৬
ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের
ছবি

ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ডারউইনের ছকেই বাংলাদেশকে খেলার পরামর্শ ডোনাল্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের চিন্তা না করে ডারউইনে যে পরিকল্পনায় বাংলাদেশ খেলেছে, সেটিই ধরে রাখার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। 

 

তার মতে, প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়া সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। তাই আত্মরক্ষামূলক ক্রিকেট না খেলে আগের ম্যাচের মতোই নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে বাংলাদেশকে। 

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। দুই টেস্টের সিরিজে এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।


দ্বিতীয় টেস্টের আগে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক অডিও বার্তায় ডোনাল্ড বলেন, ‘দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাতে অস্ট্রেলিয়া তাদের সবটুকু দিয়ে মাঠে নামবে।’ 

বাংলাদেশের ড্র নিয়ে সন্তুষ্ট থাকার মানসিকতা বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন সাবেক এই পেসার। তিনি বলেন, ‘দুই টেস্টের সিরিজে অনেক সময় মনে হতে পারে, সিরিজ হারার তো ভয় নেই। 

তাই রক্ষণাত্মক হয়ে যদি ম্যাচটা ড্র করা যায়, তাহলেই কাজ হয়ে গেল। কিন্তু বাংলাদেশের এমন মানসিকতা নিয়ে খেলা উচিত নয়।’ ডোনাল্ডের মতে, বাংলাদেশের উচিত ডারউইন টেস্টে সাফল্য এনে দেওয়া পরিকল্পনার ওপরই আস্থা রাখা। 

তিনি বলেন, ‘ডারউইনে যে পরিকল্পনায় খেলেছে, সেটিতেই বিশ্বাস রাখতে হবে।’ প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। 

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপুটে জয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘আগের ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর সত্যি বলতে একটু ধাক্কা লাগারই কথা। কিন্তু এরপর বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা অসাধারণ।’

ডিসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে