গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য নেওয়া ৫০ জনকে উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৬ এএম ২০২৬
টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য নেওয়া ৫০ জনকে উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য নেওয়া ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী জানান, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়।

তল্লাশিতে নৌকায় থাকা ৫০ জনকে উদ্ধার করা হয় এবং মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ মানবপাচার চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হতো এবং সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল।

এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে বলে জানানো হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সানা/ডিসি/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে