গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিজিটাল দক্ষতাই নিরাপত্তার মূলভিত্তি: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৩০ এএম ২০২৬
ডিজিটাল দক্ষতাই নিরাপত্তার মূলভিত্তি: তথ্যমন্ত্রী
ছবি

খিলগাওঁয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ এর উদ্বোধনের পর স্টুডিও ও ‘প্রোডাকশন হাউজ’ ঘুরে দেখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি সংগৃহীত

প্রচলিত নিরাপত্তা ধারণা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ডিজিটাল সক্ষমতাকেই ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান বিশ্বে নিরাপত্তা আর শুধু সীমান্ত পাহারা বা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে।”

তথ্যমন্ত্রী বলেন, “এই পরিবর্তিত বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার প্রধান ভিত্তি।” তিনি বলেন, আধুনিক বিশ্বে শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং তথ্যভান্ডার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখা এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, “এটি আমাদের শিখিয়েছে যে নিরাপত্তার ধারণা এখন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে। ডিজিটাল যুগে পুরোনো মানসিকতা থেকে বেরিয়ে এসে পরিবর্তনকে গ্রহণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” তিনি ‘এনালগ চিন্তা থেকে ডিজিটাল চিন্তায়’ রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রযুক্তির জগৎ স্থির নয়; একটি চলমান প্রক্রিয়া। তাই যেকোনো প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনবলকে আধুনিক প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল যোগাযোগের সঙ্গে আরো কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। তিনি বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে, তা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গুজব ও অপতথ্যের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ। সঠিক, যাচাইকৃত ও জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ দায়িত্বশীল গণযোগাযোগের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে তথ্যমন্ত্রী স্টুডিও ও প্রোডাকশন হাউস ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

সানা/কেএমএএ/আপ্র/১/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
২৩ আগস্ট ২০২৬

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট...

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর
১৬ আগস্ট ২০২৬

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার অভিযোগ করেছেন দলটির সভাপ...

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার

অনলাইনে কেনাকাটার নামে প্রায় ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার পণ্য অর্ডার করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে