গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদ ৯ মার্চ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৫ এএম ২০২৬
২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদ ৯ মার্চ
ছবি

ফাইল ছবি


পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোমবার। আর ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ মঙ্গলবার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটেও একই তারিখকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে ওই দিন নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজানের রোজা।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সেই হিসাবে ৮ মার্চ সোমবার হবে রমজানের শেষ দিন এবং পরদিন ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

তবে রমজানের শুরু ও ঈদুল ফিতরের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। ইসলামি বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট দেশের স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই রমজান ও ঈদের তারিখ নিশ্চিত হবে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। 
সানা/আপ্র/২৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল
১৮ সেপ্টেম্বর ২০২৬

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল

ইসলাম===

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

নতুন বছর শুরু হতে আর তিন মাস বাকি। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কব...

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে