গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

হাজিদের ৮০ ভাষায় কোরআন উপহার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১১:৩৫ এএম ২০২৬
হাজিদের ৮০ ভাষায় কোরআন উপহার
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজের মাঠপর্যায়ে নিয়োজিত কর্মীদের মাঝে পবিত্র কোরআন ও এর অনুবাদের কপি বিতরণ শুরু করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএর খবরে জানানো হয়েছে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জগুলোতে পবিত্র কোরআনের এই কপি বিতরণের কাজ শুরু করা হয়েছে।

বিদেশি হাজিরা নিজ নিজ দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়া নিশ্চিত করা হচ্ছে। মদিনার কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত মোট ১৯ লাখ কোরআনের কপি হাজিদের মাঝে বিতরণ করা হবে।

হাজিরা যেন নিজ মাতৃভাষায় কোরআনের বাণী বুঝতে পারেন, সেজন্য ৮০টিরও বেশি ভাষার অনুবাদসহ কোরআনের কপি সরবরাহ করা হয়েছে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টা এই কোরআন বিতরণ কার্যক্রম চালু থাকবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এই উপহার বিশ্বজুড়ে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্বের আন্তরিক প্রয়াসেরই বহিঃপ্রকাশ।

এদিকে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্টস নিশ্চিত করেছে যে, হজ পরবর্তী সময়ে হাজিদের নির্বিঘ্নে নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশের সব স্থল, আকাশ ও সমুদ্রবন্দরে পূর্ণ প্রস্তুতি এবং উচ্চ সক্ষমতা বজায় রাখা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি সব আন্তর্জাতিক হাজির প্রতি তাদের নির্ধারিত ভ্রমণ সূচি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে অংশ নেওয়া মোট হাজির সংখ্যা ১৭ লাখ ৭ হাজার ৩১০ জনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২.০৪ শতাংশ বেশি। এর মধ্যে বিভিন্ন পথ দিয়ে সৌদি আরবে এসেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিদেশি হাজি। অন্যদিকে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা মিলিয়ে অভ্যন্তরীণ হাজির সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

এসি/আপ্র/০১/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, বিদায়ের সুর দেবীর
২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, বিদায়ের সুর দেবীর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন, প...

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল
১৯ অক্টোবর ২০২৬

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল

ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে আজ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘মহাঅষ...

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
১৮ অক্টোবর ২০২৬

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিয...

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা
১৭ অক্টোবর ২০২৬

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা

মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক-কাঁসরের বাদ্য। চারদিকে ছড়িয়ে পড়েছে ফুল, ধূপ ও আগরবাতির সুবাস। শঙ্খধ্বনি আর উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই