গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৭:০৫ এএম ২০২৬
হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সহজেই সংগ্রহ করতে পারবেন।

একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি ও সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল সেবার ব্যবহার বা ড়িয়েছে সৌদি আরব।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবা আধুনিকায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহণ ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন ওমরাহ মৌসুমে আরো বেশি সংখ্যক মুসল্লি সহজ, নিরাপদ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

এসি/আপ্র/০১/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা
১৭ অক্টোবর ২০২৬

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা

মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক-কাঁসরের বাদ্য। চারদিকে ছড়িয়ে পড়েছে ফুল, ধূপ ও আগরবাতির সুবাস। শঙ্খধ্বনি আর উ...

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
১৬ অক্টোবর ২০২৬

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব?...

রিয়াজুল জান্নাত সম্পর্কে ৫ তথ্য
১৩ অক্টোবর ২০২৬

রিয়াজুল জান্নাত সম্পর্কে ৫ তথ্য

মদিনার মসজিদে নববীতে অবস্থিত অত্যন্ত পবিত্র স্থানের নাম রিয়াজুল জান্নাত। বিশ্বের কোটি কোটি মুসলিমের...

দুর্গাপ্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহারের প্রচলিত রীতি কেন
১০ অক্টোবর ২০২৬

দুর্গাপ্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহারের প্রচলিত রীতি কেন

শারদীয় দুর্গাপূজা মানেই ঢাকের বাদ্যি, ধূপের গন্ধ, আলোর সাজ আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা। প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে