গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহে রমজান

রহমত শেষে মাগফিরাত লাভের দশক শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:২৮ এএম ২০২৬
রহমত শেষে মাগফিরাত লাভের দশক শুরু
ছবি

প্রতীকী ছবি

‎রমজানের দ্বিতীয় দশক, যা মাগফিরাতের দশক হিসেবে পরিচিত, এই দশকে মহান আল্লাহ ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেন। মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা, করুণা এবং মুক্তি লাভ করা। এটি আজ ১১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত চলবে, যেখানে প্রতিটি মুমিন আল্লাহর কাছে তাদের পাপের জন্য তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন।

এই দশকে, একজন মুমিন আল্লাহর কাছে তাদের গোনাহ মাফ করার জন্য দোয়া করবেন এবং রহমত লাভ করবেন। আল্লাহ বলেন, আমি বান্দার গোনাহ মাফ করতে প্রস্তুত। রমজানের প্রথম দশকে যেমন আল্লাহর রহমত লাভ হয়, ঠিক তেমনি এই দশকে মাগফিরাত লাভের অফুরন্ত সুযোগ রয়েছে।

হাদিসে বর্ণিত ‎রসুলুল্লাহ (সা.) বলেছেন, শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়িয়ে বললেন: (মাহে রমজান) এমন একটি মাস, যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা এবং শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। (ইবনে খুজাইমা, ১৮৮৭) এটি আমাদের জন্য এক সেরা উপদেশ, রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। এই দশকে, আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত।

‎মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো গুনাহ বা পাপ কাজে লিপ্ত হওয়া, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক হলো সেই গোনাহে বছরের পর বছর অটল থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া। এই মাগফিরাতের দশক, যেটি আজ থেকে শুরু হলো, আমাদের জন্য এক অনন্য সুযোগ। আল্লাহ তাআলা এই দশকে বান্দাদের গোনাহ মাফ করে থাকেন।

আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি সৃষ্টিকর্তা হিসেবে তার বান্দাদের ক্ষমা করার জন্য নানা উপায় সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, 
وَ اعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَفُوۡرٌ حَلِیۡمٌ- এবং জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম সহনশীল। (আল-বাকারা: ২৩৫)

রসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআ’লা বলেছেন, হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন অপরাধ করে থাকো, আর আমিই সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। (সহিহ মুসলিম, ৬৪৬)

ইতিকাফের প্রস্তুতি: ‎মাগফিরাতের এই বিশেষ দিনগুলো শেষ হওয়ার আগেই, একজন মুমিন নাজাতের দশক লাভ করার জন্য প্রস্তুত হবেন। নাজাতের দশক শেষ হবে ইতিকাফের মাধ্যমে, যেখানে বান্দা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও তাকওয়া মাধ্যম আল্লাহর দিকে ফিরে আসবেন। ‎তাই, আসুন আমরা এই মাগফেরাতের সময়ে আমাদের গোনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাঁর রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ লাভ করি।

সানা/এসি/আপ্র/০১/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ...

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি
০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পা...

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো
০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারির শুরুতে শুরু হতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে