গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২১ মে ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
ছবি

বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জ এলাকা সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে সংবর্ধনায় বিএনপি মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল আছে। ধর্মের নামে রাজনীতি করে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে। তখন ভীষণভাবে ঢাক-ঢোল বাজাচ্ছিল ক্ষমতায় এসে গেছে, নির্বাচনের আগে খুব পিটাছিল না, এসে গেছে এসে গেছে জামায়াত এসে গেছে। কোথায় গেল তারা, মানুষ ভোট দিছে?

তিনি বলেন, এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন, এই জামায়াতে ইসলাম ১৯৭১ সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল। আমাদের মা-বোনদের সম্ভম বিনষ্ট করেছিল। কোনোমতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না। এই দেশের মানুষ পারে না।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জ এলাকা সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে এক সংবর্ধনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিকভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশের মানুষ তা করতে দেবে না। 
তিনি বলেন, কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এটা একটা বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেনশিয়াল ফর্ম অফ গভমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্ট নিয়ে এসেছেন। তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস টুয়েলেভ পর্যন্ত তিনি অবৈতনিক করেছেন। আজকে আমার প্রধানমন্ত্রী তিনি বলেছেন মেয়েদের ডিগ্রি পাস করবে কোনো বেতন দিতে হবে না।

মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৪-১৫ বছর। আমরা ২০২১ সালে, ২২ সালে ৩১ দফা দিয়েছিলাম। সংস্কার কর্মসূচি এগুলো আমাদেরই করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলেন। আমরা পরিষ্কার করে বলছি মিথ্যাচার করবেন না। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান একটা নতুন দিগন্তের সূচনা করেছেন। নতুনভাবে মানুষকে পথ দেখাচ্ছেন। দিন-রাত পরিশ্রম করছেন। আর যখন হাসিনা প্রধানমন্ত্রী ছিল, অফিসে যাচ্ছি এক সাথে ২০/৩০টা গাড়ি নিয়ে। মনে হয় যুদ্ধ লেগেছে। পুলিশ, সেনাবাহিনী সবাই রাস্তাঘাট ঘিরে রেখেছিল। আমাদের প্রধানমন্ত্রী অফিস যাচ্ছে কেউ বলতেই পারে না। উনি মাত্র তিনটা গাড়ি নিয়ে অফিস যায়। এটাই হচ্ছে পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন মাইন্ড সেটআপের পরিবর্তন। তিনি জনগণের লোক তাই জনগণের সঙ্গে মিশে কাজ করছেন।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমানের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। তিনি মাত্র তিন মাসের মধ্যে দেশের আমুল পরিবর্তনের কাজে হাত দিয়েছেন। বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কাজ তিনি শুরু করে দিয়েছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন,  কৃষক কার্ড দিয়েছেন। খাল খননের কাজ শুরু করেছেন।
সানা/আপ্র/২১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বল...

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ
০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে