গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামে শিশু মৃত্যুর অভিযোগে ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৯ এএম ২০২৬
হামে শিশু মৃত্যুর অভিযোগে ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ
ছবি

ছবি সংগৃহীত

হামে ৯ মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা গ্রহণের মতো প্রয়োজনীয় উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করেছেন।

এর আগে গত ৫ জুলাই হামে মারা যাওয়া শরীয়তপুরের ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। আদালত ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করেছিলেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে অভিযোগ করা হয়, গত ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২২ মার্চ তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলার আবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ তুলে বলা হয়, ২৬ মার্চ শিশুটির অবস্থার অবনতি হলে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে অবহেলা করা হয়। পরে শিশুটির মৃত্যু হয়।

আবেদনে আরো অভিযোগ করা হয়, টিকার সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবায় অব্যবস্থাপনার কারণে দেশে হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না বলেও উল্লেখ করা হয়।

তবে আদালত মামলাটি গ্রহণের উপযুক্ত উপাদান না পাওয়ায় আবেদন খারিজ করেছেন।

উল্লেখ্য, হামে শিশু মৃত্যুর ঘটনায় এর আগে একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা কয়েকটি মামলার আবেদনও আদালত খারিজ করেছেন।
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে
০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢা...

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’

গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান দাবি করে সরকারের প্রতি ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন নাগরিক আন্দোলনের...

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই থাকুন
০৪ সেপ্টেম্বর ২০২৬

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই থাকুন

জন্মষ্টমীর আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে উৎসবের আবহে পালিত হলো শুভ জন্মাষ্টমী
০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে উৎসবের আবহে পালিত হলো শুভ জন্মাষ্টমী

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশজুড়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে