গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মব ঘটনায় দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ আসিফ মাহমুদের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৭:১৯ এএম ২০২৬
মব ঘটনায় দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ আসিফ মাহমুদের
ছবি

শনিবার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার একটি হোটেলের কনভেনশন সেন্টারে এনসিপির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া -ছবি সংগৃহীত

কুমিল্লা সংবাদদাতা: মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার একটি হোটেলের কনভেনশন সেন্টারে এনসিপির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং মাত্র তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন-সব ক্ষেত্রেই দলটি ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

আসিফ মাহমুদ আরো বলেন, কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার খালি পড়ে থাকছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের সময়ে ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে অবনতি ঘটেছে। তিনি বলেন, শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।

দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।

নিজের বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তাঁকে ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ আনা হয়েছিল, তা বিভ্রান্তিকর। ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি; উন্নয়ন বরাদ্দ নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ।


সানা/ডিসি/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে