গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বৈশাখের উৎসব ঘিরে চাহিদা তুঙ্গে

ইলিশের নামে বাজারে চন্দনা সার্ডিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪০ এএম ২০২৬
ইলিশের নামে বাজারে চন্দনা সার্ডিন
ছবি

চাহিদার ভিড়ে ইলিশের নামেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চন্দনা ও সার্ডিন মাছ -ছবি সংগৃহীত

পহেলা বৈশাখের উৎসব ঘিরে ঢাকার মাছের বাজারে রূপালি ইলিশের চাহিদা যখন তুঙ্গে, তখন সেই চাহিদার ভিড়ে ইলিশের নামেই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চন্দনা ও সার্ডিন মাছ-এমনই চিত্র উঠে এসেছে রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে।

বিক্রেতা ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, অবিকল ইলিশের মতো দেখতে সামুদ্রিক মাছ সার্ডিন এবং আংশিক ইলিশজাতীয় চন্দনা মাছ অনেক জায়গায় ইলিশের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। কখনো আবার এসব মাছই সরাসরি ‘চন্দনা ইলিশ’ নামে বিক্রি হচ্ছে। এসব মাছ মূলত মিয়ানমার থেকে আমদানি হয়ে থাকে।

আকারে ছোট এবং রঙে তুলনামূলক কম উজ্জ্বল হওয়ায় সাধারণ ক্রেতারা অনেক সময় বুঝতেই পারেন না যে তারা আসল ইলিশ কিনছেন না। যদিও রান্নার পর স্বাদে পার্থক্য ধরা কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন যাত্রাবাড়ীর এক আড়তদার ওবায়দুর রহমান। তিনি বলেন, রান্নায় মশলার কারণে স্বাদ আলাদা করা কঠিন। যারা নিয়মিত ইলিশ খায়, তারাই পার্থক্য ধরতে পারে।

ব্যবসায়ীদের যুক্তি ও বাস্তবতা: বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মিশ্র মাছ বিক্রি না করলে লোকসান গুনতে হয়। তাদের ভাষায়, এভাবে বিক্রি না করলে পোষানো সম্ভব নয়।

যাত্রাবাড়ীর এক আড়তদার নাজমুল ইসলাম বলেন, আমরা তো চন্দনা ইলিশ নামেই বিক্রি করি। কেউ ইলিশ বলে বিক্রি করলে সেটা আমাদের দায়িত্ব না। অন্যদিকে বিক্রেতা ইলিয়াস হোসেন জানান, চন্দনা ইলিশ ইলিশের অর্ধেক দামে বিক্রি হয়। এটা গরিবের ইলিশ হিসেবে অনেকে কিনে।

বিশেষজ্ঞদের সতর্কতা: বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজালাল বলেন, সার্ডিন ও চৌক্কা ধরনের মাছ আকারে ছোট হলেও অনেক সময় এগুলো স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে সরকারি পর্যায়েও উল্লেখ রয়েছে। তিনি বলেন, পশ্চিমা বিশ্বে যেসব মাছ রপ্তানির অযোগ্য হিসেবে চিহ্নিত, সেগুলোই আমাদের দেশে আসছে। কোয়ালিটি কন্ট্রোল আরো জোরদার করা দরকার।
তার মতে, এসব মাছ বিক্রি হলে সেগুলো স্পষ্টভাবে ‘সার্ডিন’ বা ‘চন্দনা’ নামেই বিক্রি হওয়া উচিত, যাতে ক্রেতা বিভ্রান্ত না হন।

দাম ও বাজার পরিস্থিতি: বৈশাখ উপলক্ষে যাত্রাবাড়ীর আড়তে সার্ডিন মাছ বিক্রি হচ্ছে আকারভেদে প্রতি কেজি ২৫০ থেকে ৪০০ টাকা দরে। তুলনায় আধা কেজি থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৯০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। আর রূপালি ইলিশের দাম আকারভেদে ১২০০ থেকে শুরু করে ৩৫০০ টাকা কেজি পর্যন্ত উঠেছে।

খুচরা বাজারেও একই চিত্র দেখা গেছে। এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১৯০০ টাকার কাছাকাছি, দুই কেজি ওজনের ইলিশের দাম ২৮০০ থেকে ৩৮০০ টাকা পর্যন্ত।

ক্রেতা ও বিক্রেতার ভিন্ন অভিজ্ঞতা: ক্রেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন, ইলিশের নামে অন্য মাছ কিনতে হচ্ছে। আবার বিক্রেতাদের দাবি, উচ্চ দামের কারণে আসল ইলিশ কিনতে না পেরে অনেকে চন্দনা বা সার্ডিনই বেছে নিচ্ছেন। এক ক্রেতা আসিফ মাহমুদ বলেন, পাঁচটা মাছ কিনলাম প্রায় আট হাজার টাকায়। দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতা মিজানুর রহমান বলেন, মানুষ কম কিনছে, বরফ খরচও উঠে আসছে না। না বিক্রি হলে পরে আরো কম দামে বিক্রি করতে হবে।
বৈশাখের আগে ইলিশের বাজারে সরবরাহ থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রেতারা সময়ের আগেই অনেকটা উদ্বিগ্ন। শেষ রাতের দিকে আড়তে বেচাকেনা হলেও সকালে ভিড় কমে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
উৎসবের আবহে ইলিশকে কেন্দ্র করে বাজারে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে ক্রেতা সচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির বিষয়টি আবারো সামনে এসেছে। ইলিশের নামে চন্দনা ও সার্ডিন বিক্রি-এই প্রবণতা নিয়ন্ত্রণে না এলে বাজারে বিভ্রান্তি আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সানা/ডিসি/আপ্র/১৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমি...

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের...

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
১৬ অক্টোবর ২০২৬

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ...

শ্যামলীতে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুই নারীর
১৬ অক্টোবর ২০২৬

শ্যামলীতে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুই নারীর

রাজধানীর শ্যামলীর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে