গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বছরে পাবেন ২৫০০ টাকা

বাংলা নববর্ষে কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৩৮ এএম ২০২৬
বাংলা নববর্ষে কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন
ছবি

ছবি সংগৃহীত

দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিতে যাচ্ছে সরকার। এই কার্ডের আওতায় বছরে আড়াই হাজার টাকাসহ আরো কিছু সুবিধা পাবেন তারা।
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে রোববার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ১১ এপ্রিল পর্যন্ত মোট ২২ হাজার ০৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ভূমিহীন কৃষক (৫ শতকের কম জমির মালিক) ২,২৪৬ জন; প্রান্তিক কৃষক (৫-৪৯ শতক জমির মালিক) ৯,৪৫৮ জন; ক্ষুদ্র কৃষক (৫০-২৪৯ শতক) ৮,৯৬৭ জন; মাঝারি কৃষক (২৫০-৭৪৯ শতক) ১,৩০৩ জন ও বড় কৃষক (৭৫০ শতকের বেশি) ৯১ জন আছেন।
তাদের ফসল উৎপাদনকারী কৃষক ২১,১৪১ জন, মৎস্যজীবী ৬৬ জন, প্রাণিসম্পদ খামারি ৮৫৫ জন, লবণ চাষী ০৩ জন। মোট বাছাইকৃত ২২,০৬৫ জন কৃষকের মধ্যে কেবল প্রণোদনার জন্য নির্বাচিত ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের সংখ্যা ২০,৬৭১ জন, যা মোট কৃষকের ১৩.৭%।

প্রাক-পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রাপ্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, ওই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রণোদনা ও সেবা নেবেন; সংশ্লিষ্ট ডিলারের সরবরাহ করা মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য/প্রাণি খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন।

প্রাক-পাইলটিং কার্যক্রমের জন্য সরকারবে ব্যয় হচ্ছে ৮ কোটি ৩৪ লাখ টাকা বলে তিনি তুলে ধরেন। এই প্রাক-পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর দেশের ১৫ টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।।

আমিন উর রশিদ বলেন, পাইলাটিংয়ের অভিজ্ঞতার আলোকে আগামী চার বছরে সারাদেশে এই কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আওতায় দেশের সকল কৃষককে যুক্ত করা হবে বলে মন্ত্রী তুলে ধরেন। তবে টাকার আওতায় আসবে কেবল ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। এই কৃষক কার্ড শতভাগ রাজনৈতিক মুক্ত। অতীতে যা হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, বলেন আমিন উর রশিদ।

‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করা হবে পহেলা বৈশাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রাক-পাইলট পর্যায়ে কৃষক কার্ড বিতরণের জন্য নির্বাচিত জেলা ও কৃষি ব্লক: পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক; বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি ব্লক; ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর ব্লক; পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক; কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক।

এছাড়াও কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক; টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক; রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক; মৌলভিবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ব্লক; পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপির ব্লক ও জামালপুর জেলার, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক।


উদ্বোধনের দিন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক বাদে দেশের বাকি নয়টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লকে ১৭ এপ্রিল কৃষক কার্ড বিতরণ করা হবে। এ কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা ছাড়াও বেশকিছু সুবিধা পাওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী।


যেমন, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ মিলবে, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ; স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুর্কি ও প্রণোদনা, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্যের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ, কৃষি বীমা সুবিধা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধাও পাওয়া যাবে কার্ডের মাধ্যমে।


সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব খাদ্য দিবস আজ
১৬ অক্টোবর ২০২৬

বিশ্ব খাদ্য দিবস আজ

আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন আগামী সমৃদ্ধি’।কৃষি মন্ত্র...

হেনস্তার পর ইউনূসকে নিরাপত্তা দিল কনস্যুলেট, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ
১৬ অক্টোবর ২০২৬

হেনস্তার পর ইউনূসকে নিরাপত্তা দিল কনস্যুলেট, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার পর সাবেক অন্তর্বর্তী সরকারের...

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থীর পরীক্ষা শুক্রবার

মোহাম্মদপুরে সুমনকে গুলি, ছেলেকে কুপিয়ে জখম
১৬ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে সুমনকে গুলি, ছেলেকে কুপিয়ে জখম

কেরানীগঞ্জে ফরহাদ হত্যা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে