গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫২ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:২৬ এএম ২০২৬
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। ফলে আজ রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে আজ তা ৩৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল রোববার ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
৩০ আগস্ট ২০২৬

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিট...

কামাল হোসেনকে স্বাধীনতা পদক না দেওয়ায় আক্ষেপ রেহমান সোবহানের
৩০ আগস্ট ২০২৬

কামাল হোসেনকে স্বাধীনতা পদক না দেওয়ায় আক্ষেপ রেহমান সোবহানের

প্রবীণ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে স্বাধীনতা পুরস্কার না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন...

মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র: মঈন খান
৩০ আগস্ট ২০২৬

মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র: মঈন খান

গণতন্ত্রের মূলমন্ত্র হলো মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতি—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

বিদ্যুতের ঘাটতি সাড়ে তিন হাজার মেগাওয়াট ছাড়াল
৩০ আগস্ট ২০২৬

বিদ্যুতের ঘাটতি সাড়ে তিন হাজার মেগাওয়াট ছাড়াল

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়ার মধ্যেই দেশে আবারও ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। শনিবার বিকেলে বিদ্যুত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে