গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোববার শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:২০ এএম ২০২৬
রোববার শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’
ছবি

ছবি সংগৃহীত

 বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা যাচাই ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় করতে রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’। 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটগুলোতে একযোগে পরিচালিত হবে। 
এর মাধ্যমে মূলত বাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের মূল্যায়ন ও আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন সাধন করা হবে।

আইএসপিআর আরো জানায়, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর জোর দেবেন সংশ্লিষ্টরা। মহড়া চলাকালীন বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন জটিল কৌশল বা এয়ার ওয়ারফেয়ার ট্যাকটিকস বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করবেন।

এই মহড়ায় বিমানবাহিনীর সকল যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস টু এয়ার মিসাইল ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোনের ব্যবহারও এই মহড়ার অন্যতম আকর্ষণ। বিমানবাহিনীর সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি এটি বাহিনীর পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 


সানা/ডিসি/আপ্র/৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিএনপি নেতাসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাবেক বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশের সাবেক কর্মক...

চট্টগ্রামের পানিতে ভয়াবহ জীবাণু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পানিতে ভয়াবহ জীবাণু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরীর ওয়াসা, নলকূপ ও বাণিজ্যিক জারের পানির মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসে...

আয়-সম্পদের হিসাব দিলেই মিলবে বেতন বৃদ্ধির সুবিধা: টিআইবি
০১ সেপ্টেম্বর ২০২৬

আয়-সম্পদের হিসাব দিলেই মিলবে বেতন বৃদ্ধির সুবিধা: টিআইবি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদনের সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছে ট্রা...

শাহজালালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
০১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে