গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকায় সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত

অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:১৭ এএম ২০২৬
অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ
ছবি

বুধবার ঢাকার দূতাবাসে সংবাদ সম্মেলনে কথা বলেন ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী -ছবি সংগৃহীত

ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশের দেওয়া দুই বিবৃতিতে মনঃকষ্ট পাওয়ার কথা বলেছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী।

বুধবার (১ এপ্রিল) ঢাকার দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ধরনের ‘অস্পষ্ট বিবৃতি’ না দিয়ে ঢাকার কাছ থেকে আগ্রাসনের বিরুদ্ধে ‘নিন্দা’ আশা করে তেহরান।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, এ পর্যন্ত বাংলাদেশ সরকার যে বিবৃতিগুলো দিয়েছে, এ ব্যাপারে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। যখন আমরা দেখতে পাই যে, স্পেনের মত আরো অনেক ইউরোপীয় দেশ এবং আমেরিকার ভেতরেও জনগণের বিশাল বিশাল মিছিল এবং সেখানকার কর্মকর্তারা এই যুদ্ধকে সরাসরি নিন্দাবাদ জানাচ্ছে, এটার সমালোচনা করছে, সে হিসাবে আমরা আশা করি, বাংলাদেশ এ ব্যাপারে অস্পষ্ট বিবৃতি না দিয়ে এ ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান গ্রহণ করবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই মনে করি। আমরা চাই, আমাদের সম্পর্কটা আরো সুন্দর ও মসৃণ হোক এবং একে অপরের সাহায্য আমরা দুদেশের সম্পর্ককে যেন এগিয়ে নিতে যেতে পারি। যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে, সেখানে শুধু এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, অথচ এটা স্পষ্ট যে, আমেরিকা এখানে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যে কোনো আগ্রাসী ভূমিকা নিন্দার যোগ্য। কাজেই সুস্পষ্টভাবে এটা নিন্দা করাটাই আমাদের প্রত্যাশা।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে নতুন সরকার দুই দফায় যে বিবৃতি দিয়েছে, সেটা ঢাকার আগের অবস্থানের বিপরীত। এর আগে ইরানে প্রায় সব ইসরায়েলি হামলার ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা জানাত বাংলাদেশ।
পহেলা মার্চ দেওয়া প্রথম বিবৃতিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার কোনো নিন্দা জানায়নি ঢাকা। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর কথাও বিবৃতিতে ছিল না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে’ যে নিন্দা ঢাকা জানিয়েছে, তাতে সাতটি দেশের নাম থাকলেও বাদ রাখা হয় ইরানকে। বাংলাদেশ সরকারের ওই বিবৃতি যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং মধ্যপ্রাচ্যের আক্রান্ত দেশগুলোর সঙ্গে মেলে।
সরকারের ওই বিবৃতি নিয়ে সমালোচনার মধ্যে পরদিন আরেক বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ‘মর্মাহত’ হওয়ার কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে টার্গেটেড হামলায় এই হত্যাকাণ্ড’ ঘটানোর কথা বলা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম নেয়নি ঢাকা।
ঢাকার ওই দুই বিবৃতি যে ইরানের পাল্টা হামলায় আক্রান্ত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মেলে, সেদিকে ইঙ্গিত করে বুধবার জাহানাবাদী বলেন, “আমরা কোনো আরব বা মুসলিম দেশের সাথে যুদ্ধ একেবারেই চাই না।
আমরা এটাও বুঝি, বাংলাদেশের কয়েক মিলিয়ন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে। আমরা চাই যে, এটার ব্যাপারে এমন কিছু বললে তারা আবার অসন্তুষ্ট হবে, এমন কিছু বাংলাদেশ করুক।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণের কারণে ঢাকার ‘সীমাবদ্ধতার’ কথা তুলে ধরে করা এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা, সেটা আমরা বুঝি। কিন্তু তারপরেও এটা আন্তর্জাতিক একটা বিষয়। যেহেতু বাংলাদেশ জাতিসংঘের সদস্য, ওআইসির সদস্য, সে হিসাবে জাতিসংঘ সনদেই আগ্রাসী শক্তির বিরুদ্ধে কথা বলার অনুমোদন দেওয়া আছে, সেটাই আমরা চাই।

জাতিসংঘ সনদ লঙ্ঘনের বিষয়ে কোনো দেশ যদি স্পষ্টভাবে বিরোধিতা না করে, তাহলে এই মুসিবত একদিন তাদের ঘাড়েও আসতে পারে।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী একটা দেশ আরেকটা দেশের উপর ক্ষমতা প্রয়োগ, হামলা করা অবৈধ। আমাদের প্রত্যাশা হল, একটা দেশ যখন অবৈধভাবে জাতিসংঘ সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপর আগ্রাসন চালিয়েছে, অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করবে। আমরা শুধু চাই, এই আমেরিকা এবং ইসরায়েল যে আগ্রাসনটা চালিয়েছে, সেই আগ্রাসনটার নিন্দা করা হোক। এর বাইরে আমাদের কোনো চাওয়া নাই।
বাংলাদেশের এই বিবৃতি নিয়ে তেহরানের মনোকষ্টের কথা ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, ঈদের দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজিত শুভেচ্ছা বিনিময়ের আয়োজনে কেবল সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলে এ বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, আমরা এ ব্যাপারে চিঠির মাধ্যমে বলতে চাই না। কখনও সাক্ষাৎ হলে এ ব্যাপারে কথা বলব।

ট্রাম্পের কথার বদল নিয়ে ঠাট্টা: ইরানে হামলার পর থেকে বারবার অবস্থান পরিবর্তন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ঠাট্টা করেছেন ইরানি রাষ্ট্রদূত জাহানাবাদী। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট এ পর্যন্ত একশ বারেরও বেশি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। সকালে ঘোষণা করে যে, ‘আমরা বিজয়ী হয়েছি’। আবার দুপুরে ঘোষণা করে যে, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে জানি না আমরা কার সাথে আলোচনা করছি’। আবার রাতে বলে যে, ‘আমরা সব ধ্বংস করে দেবো’।
আমাদের বড় সমস্যা হচ্ছে, আমেরিকায় বর্তমানে এমন একজন প্রেসিডেন্ট আছে, যে নিজেকেও বোঝে না এবং বিশ্ব পরিস্থিতিও বুঝতে পারে না।
এমন আচরণের মাধ্যমে ট্রাম্প নিজেকে, মধ্যপ্রাচ্যকে এবং পুরো বিশ্বের স্বার্থকে ‘অত্যন্ত বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছেন’ মন্তব্য করে তিনি বলেন, তবে আমরা আমেরিকার সাথে কোনো আলোচনা করি নাই। পাকিস্তান, তুরস্ক এ ব্যাপারে মধ্যস্থতার চেষ্টা করছে, আমরা তাদেরকে স্বাগত জানাই।
রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ও ইসরায়েলের যতক্ষণ পর্যন্ত অস্ত্রের জোর থাকে, ততক্ষণ যুদ্ধ করে, আর অস্ত্রের ঘাটতি হলে শান্তির কথা বলে। তাদের বিপদের সময়ে তারা যুদ্ধ বন্ধের কথা বলবে, আর আমাকে এটা মেনে নিতে হবে-এটা হতে পারে না।
সানা/আপ্র/১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, পরীক্ষা শেষে যুক্ত হবে বহরে
১৬ অক্টোবর ২০২৬

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, পরীক্ষা শেষে যুক্ত হবে বহরে

ভারত থেকে আমদানি করা ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালানে ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার...

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরি...

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমি...

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে