গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

তন্ত্র-মন্ত্র’ দিয়ে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৪১ এএম ২০২৬
তন্ত্র-মন্ত্র’ দিয়ে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই প্রকাশ
ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান -ছবি সংগৃহীত

‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, খুব শিগগিরই তাদের চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এছাড়া বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের করা সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছি। আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের অমুক্তিযোদ্ধা, যারা ‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও বিভিন্নভাবে অবৈধভাবে লাভবান হয়েছেন-আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি।

শিগগিরই এর একটি পরিসংখ্যান তুলে ধরার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আশা করে, অল্প দিনের মধ্যেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট সংখ্যা আমরা বলতে পারবো এবং জাতির সামনে তা উপস্থাপন করতে পারব।’

বিগত সরকারের আমলের অনিয়মের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে আরো অনেক অভিযোগ এসেছে। সংসদ সদস্যরা যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটি নিয়েও আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা ইতোপূর্বেই অভিযোগ পেয়েছি এবং জানি যে, বিগত সরকারের সময়ে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের সনদ স্থগিত করা হয়েছিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হতে হয়েছিল।’
সানা/আপ্র/৩১/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
৩১ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেল...

যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং কিনছে বাংলাদেশ
৩১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং কিনছে বাংলাদেশ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো্ বোয়িং উড়োজাহাজ কেনার জন্য সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্...

গেন্ডারিয়ায় বিদ্যুৎ বন্ধ করে গুলি, নারীসহ তিনজন আহত
৩১ আগস্ট ২০২৬

গেন্ডারিয়ায় বিদ্যুৎ বন্ধ করে গুলি, নারীসহ তিনজন আহত

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে ন...

গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
৩০ আগস্ট ২০২৬

গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত

‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয় সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই