গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

শান্ত-মারিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
শান্ত-মারিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

দেশের প্রথম কর্মমুখী, সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি পালন করল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন করতে ক্যাম্পাস প্রাঙ্গণ সাজানো হয় একুশের বাহারি আলপনায়; স্থাপন করা হয় অস্থায়ী শহীদ মিনার।
দিবসটি সমন্বিতভাবে আয়োজন করে শান্ত-মরিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম একাডেমি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি।

প্রভাতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং কণ্ঠে একুশের গান ও শহীদ বেদিতে ফুল অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম হোংহো কনফুশিয়াস ক্লাসরুম, দৈনিক আজকের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীসহ অতিথিবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. মোঃ আহসানুল কবির, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম এবং ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।

শহীদ মিনারে শ্রদ্ধার পরের অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধের সূচনার গল্প, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রাপ্তির প্রেক্ষাপট এবং তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি ও ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস-এর ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূ রহমান। একুশের কবিতা আবৃত্তি করেন হোংহো কনফুশিয়াস ক্লাসরুমের বাংলাদেশি পরিচালক প্রফেসর মো. মহিউদ্দিন তাহের।

উদযাপনের অংশ হিসেবে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সানা/আপ্র/২১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরি...

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, কোথাও ১০ দিন কোথাও ১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমি...

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সাজেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের...

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
১৬ অক্টোবর ২০২৬

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে