গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩৬ এএম ২০২৬
পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়া
ছবি

পিস্তলের স্লাইড টেনে গুলি ছোড়ার প্রস্তুতি নিয়ে তাদের দিকে তাক করে ‘দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকার এমন দৃশ্যের একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস, অন্য হাতে পিস্তল। গাড়ি থেকে নেমে কয়েকজনকে তাড়া করছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পিস্তলের স্লাইড টেনে গুলি ছোড়ার প্রস্তুতি নিয়ে তাদের দিকে তাক করে ‘দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযানে পুলিশের পূর্বানুমতি ও সমন্বয় ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। ভিডিওতে ইশরাকের পাশাপাশি সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে কয়েকজনকে তাড়া করতে দেখা যায়।

গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, “উনারা ৬ জনকে ধরে মাদকসেবী বলে জানালে আমরা গিয়ে নিয়ে আসি। তাদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে, সেগুলো কী, তা পরীক্ষায় জানা যাবে।”

অভিযান চালানোর আগে পুলিশকে জানানো হয়েছিল কি না, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা বলেন, “আমরা যতটুকু জেনেছি, ছয়-সাতজনকে ধরে তিনি থানায় দিয়েছেন। প্রতিমন্ত্রী মহোদয় (অভিযানের বিষয়ে) পুলিশকে আগে থেকে জানাননি, আমরা পরে বিষয়টি জেনেছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া: পিস্তল হাতে একজন প্রতিমন্ত্রীর এভাবে অভিযানে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ভিডিওর মন্তব্যে কেউ তাঁর ভূমিকার প্রশংসা করেছেন, আবার কেউ অস্ত্রের প্রকাশ্য ব্যবহার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাখাওয়াত হোসেন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, “এভাবে ওপেন কেউ পিস্তল ব্যবহার করতে পারে!” মো. হোসেইন আক্তার তানজিন লেখেন, “গরীবের ফাটাকেষ্ট”। মো. মাসুম মন্তব্য করেন, “প্রথমে ভাবছিলাম কোনো ছবির শ্যুটিংয়ের দৃশ্য,পরে দেখি বাস্তব ঘটনা।” মোহাম্মদ হোসেইন লেখেন, “দেশে পুলিশের অভাব পড়ছে?”

প্রতিবেদন প্রকাশের সময় উল্লেখ করা তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটিতে পাঁচ হাজার মন্তব্য পড়েছিল।

মাদকমুক্ত করার ঘোষণা: শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে বলা হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখবেন তিনি। পোস্টে উল্লেখ করা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরো বড় হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।

পোস্টে আরো বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।

তবে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা পাউডার মাদক কি না, তা পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযানের বিষয়ে তাদের আগাম জানানো হয়নি।
সানা/আপ্র/১৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী
১৭ অক্টোবর ২০২৬

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী

রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতসহ...

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ পাকিস্তানই থাকত: স্পিকার
১৭ অক্টোবর ২০২৬

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ পাকিস্তানই থাকত: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গ...

তথ্য কমিশনের প্রথম নারী প্রধান হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
১৭ অক্টোবর ২০২৬

তথ্য কমিশনের প্রথম নারী প্রধান হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

যাত্রা শুরুর প্রায় দেড় যুগ পর প্রথমবারের মতো নারী প্রধান তথ্য কমিশনার পেল তথ্য কমিশন। জাহাঙ্গীরনগর ব...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বড় শিক্ষা বললেন শামা ওবায়েদ
১৭ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বড় শিক্ষা বললেন শামা ওবায়েদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে