গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

আরো ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩২ এএম ২০২৬
আরো ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
ছবি

ছবি সংগৃহীত

সরকারের দেওয়া বহুবিধ সুবিধা নিতে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া গেজেটভুক্ত আরো ১২ জন ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল করেছে সরকার। বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা ক্যাটাগরি ‘গ’ এর আওতাভুক্ত ছিল। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচ জন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাত জন রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে। এর আগে একই কারণে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দিনাজপুরের বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা হলো– তাসফিয়াহ রিফা, আসাদুজ্জামান নূর, সুরুজ মিয়া, কহিনুর ও সখিনা। এ ছাড়াও চাঁদপুরের বাতিলরা হলেন– কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় তালিকা থেকে তাদের বাদ দেওয়া হলেও প্রজ্ঞাপণে এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয়...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহ...

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছ...

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দফতর বণ্টন
২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দফতর বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপ...

পেঁয়াজু-বেগুনি-জিলাপির ঘ্রাণে জমজমাট মহল্লার ইফতার বাজার
২০ ফেব্রুয়ারি ২০২৬

পেঁয়াজু-বেগুনি-জিলাপির ঘ্রাণে জমজমাট মহল্লার ইফতার বাজার

বিকেলের রোদ নরম হতেই পাড়া-মহল্লার সরু গলিগুলো যেন এক উৎসবের সাজে সাজে। মোড়ে মোড়ে গড়ে ওঠা অস্থায়ী স্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ৩ | শেষ আপডেট: 2 সপ্তাহ আগে