গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুস্থ হচ্ছেন ব্রেন টিউমার আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:০৭ এএম ২০২৬
সুস্থ হচ্ছেন ব্রেন টিউমার আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ছবি

তানিয়া বৃষ্টি

‘মা, তুমি কেমন আছো? ফোন করা ঠিক হবে না, হাসপাতালেও যাওয়া ঠিক হবে না। তোমার দ্রুত সুস্থতার জন্যই বিরক্ত করা ঠিক হবে না। কিন্তু ভীষণ দেখতে ইচ্ছা করছে, মা।’ কথাগুলো মায়ের চরিত্রে অভিনয় করা শিল্পী রেশমা আহমেদের। অভিনয় অঙ্গনের এ রকম আরো অনেকে অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্তের খবরে উদ্বিগ্ন ছিলেন। সফল অস্ত্রোপাচারের পর অভিনয় অঙ্গনের মানুষের পাশাপাশি তানিয়া বৃষ্টির ভক্ত-শুভাকাঙক্ষীরাও স্বস্তিতে আছেন। অস্ত্রোপচার শেষে এখন কেমন আছেন তাদের প্রিয় অভিনয়শিল্পী, তা নিয়ে চিন্তিত ভক্ত-শুভাকাঙক্ষীরা।
তানিয়া বৃষ্টির সর্বশেষ অবস্থা জানতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ছুটির দিনে যোগাযোগ করা হয় পরিচালক সকাল আহমেদের সঙ্গে। তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তানিয়া বৃষ্টিকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এখন বড় বোনের তত্ত্বাবধানে আছেন তিনি। আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসক তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, তানিয়া বৃষ্টি খুব শিগগির স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তবে পরিবারের পক্ষ থেকে অনুরোধ, গত কয়েক দিনে শত শত ফোনকল এসেছে। মাত্রাতিরিক্ত ফোনকল দিয়ে কেউ যেন বিব্রত না করেন। এমন সংবেদনশীল সময়ে মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রামই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সবাইকে দোয়া করার আহ্বানও জানানো হয়েছে।

দুই হাসপাতালে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরদিন সকালে তাকে কেবিনে নেওয়া হয়। পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। এরপর সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই লিখেছিলেন, ‘আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ তার সেই পোস্ট ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙক্ষী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। 
সানা/আপ্র/২০/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে