গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

বিভাগীয় শহরে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে নামছে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
বিভাগীয় শহরে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে নামছে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’
ছবি

ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে দেশের বিভাগীয় শহরগুলোতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে প্রচার চালাবে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ ছাত্রসংসদের সমন্বয়ে এ প্ল্যাটফর্ম হওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ।

পাঁচ ছাত্র সংসদের মধ্যে রয়েছে-ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসে ডাকসু জিএস বলেন, দেশের ছাত্রসমাজ বরাবরই দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সম্মিলিতভাবে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ ব্যানারে বিভাগীয় শহরগুলোতে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েত কর্মসূচি করবে। তিনি বলেন, গণজমায়েতের উদ্দেশ্য হলো, গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা, বিভ্রান্তি ও ভয়ের রাজনীতির অবসান ঘটানো এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতনতা গড়ে তোলা।
বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেটের বন্দরবাজারের কোর্টপয়েন্টে বিভাগীয় শহরে এ কর্মসূচি শুরু হবে বলে জানান ফরহাদ।
সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান ও জকসুর জিএস আবদুল আলীম আরিফ উপস্থিত ছিলেন।
 

সংশ্লিষ্ট খবর

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয়...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহ...

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছ...

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দফতর বণ্টন
২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দফতর বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপ...

পেঁয়াজু-বেগুনি-জিলাপির ঘ্রাণে জমজমাট মহল্লার ইফতার বাজার
২০ ফেব্রুয়ারি ২০২৬

পেঁয়াজু-বেগুনি-জিলাপির ঘ্রাণে জমজমাট মহল্লার ইফতার বাজার

বিকেলের রোদ নরম হতেই পাড়া-মহল্লার সরু গলিগুলো যেন এক উৎসবের সাজে সাজে। মোড়ে মোড়ে গড়ে ওঠা অস্থায়ী স্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ৩ | শেষ আপডেট: 2 সপ্তাহ আগে