গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

খাতায় আগাম হাজিরায় ক্ষুব্ধ ভূমি অফিসে প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৪৫ এএম ২০২৬
খাতায় আগাম হাজিরায় ক্ষুব্ধ ভূমি অফিসে প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় দুটি সার্কেল অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান তিনি। তবে তাদের অনেকের নামের পাশে হাজিরা খাতায় আগে থেকেই স্বাক্ষর করা ছিল।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারী ও ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় অফিসের সার্বিক কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আগাম হাজিরা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পৌনে ৯টায় অফিসে যান। আপনারা যদি এমন করেন, তাহলে জনগণকে সেবা দেওয়া সম্ভব হবে কি না—সেটি ভাবতে হবে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না, সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

তিনি আরো বলেন, সরকারি দপ্তরে জনগণকে হয়রানিমুক্ত ও যথাযথ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক
৩১ আগস্ট ২০২৬

মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নির্ধারিত দ...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
৩১ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেল...

যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং কিনছে বাংলাদেশ
৩১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং কিনছে বাংলাদেশ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো্ বোয়িং উড়োজাহাজ কেনার জন্য সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্...

গেন্ডারিয়ায় বিদ্যুৎ বন্ধ করে গুলি, নারীসহ তিনজন আহত
৩১ আগস্ট ২০২৬

গেন্ডারিয়ায় বিদ্যুৎ বন্ধ করে গুলি, নারীসহ তিনজন আহত

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই