গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০৭ এএম ২০২৬
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা শহর ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ২০ বছর ধরে থাকা ময়লার ভাগাড়ের একাংশ সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণেও বিশেষ উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

শনিবার (১৫ আগস্ট) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদরের খিলপাড়া এলাকায় দেখা যায়, মহাসড়কের পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে থাকা ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যেখানে ময়লার দুর্গন্ধে পথচারী ও যাত্রীদের নাক চেপে চলাচল করতে হতো, সেখানে এখন অনেকটাই স্বস্তিদায়ক পরিবেশ দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, খিলপাড়া এলাকায় মহাসড়কের পাশে প্রায় দুই দশক ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও বাসাবাড়ির বর্জ্যের পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্যও সেখানে ফেলা হতো। পৌরসভা ছাড়াও কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার কিছু এলাকার বর্জ্যও এখানে এনে ফেলা হতো।

উন্মুক্তভাবে পড়ে থাকা এসব বর্জ্য থেকে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃষ্টির পানিতে ময়লা পচে সড়কে চলে আসায় দুর্ভোগ আরো বাড়ে। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ভৈরবগামী বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়লার ভাগাড়টি অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন এবং মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিন-চার বছর আগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্প নেওয়া হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে সেটি এখনো চালু করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত এক সপ্তাহে ভাগাড়ের কিছু অংশ সরিয়ে বালু দিয়ে ময়লা ঢেকে দেওয়া হয়েছে। একই মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ময়লার স্তূপও বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রধানমন্ত্রীর নজরে যাতে ময়লার ভাগাড় না পড়ে, সে জন্য তড়িঘড়ি করে সাময়িকভাবে ময়লা ঢেকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর শেষ হলে জায়গাটি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ময়লা সরানোর জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দ্রুত বালু দিয়ে ময়লা ঢেকে দেওয়া হচ্ছে। তাঁর মতে, কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা সম্ভব। তিনি ময়লার ভাগাড়ের স্থায়ী সমাধানের দাবি জানান।

কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার অধিদফতরের কিশোরগঞ্জের উপপরিচালক জেবুন নাহার শাম্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যত্রতত্র ময়লা না ফেলে শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শহরে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে, যাতে কেউ রাস্তায় বা উন্মুক্ত স্থানে ময়লা না ফেলেন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা ফেলার স্থানটি অস্থায়ীভাবে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে স্থায়ীভাবে বর্জ্য নিরসনের একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি: প্রধানমন্ত্রী কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রোববার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সকাল সাড়ে ১১টার দিকে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান ও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যা ৬টায় তাঁর ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ ভারতের কাছে বাণিজ্যসুবিধা চায় বাংলাদেশ
১০ অক্টোবর ২০২৬

অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ ভারতের কাছে বাণিজ্যসুবিধা চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের জট খুলতে ভ...

ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ সদস্য
১০ অক্টোবর ২০২৬

ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ সদস্য

দেশে আবারো ‘গ্রাম সরকার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি কর...

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
০৯ অক্টোবর ২০২৬

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়া, প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা করে...

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা
০৯ অক্টোবর ২০২৬

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে