গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৬ আগস্ট ২০২৬

মেনু

কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট অনেকাংশে কমবে: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৮ এএম ২০২৬
কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট অনেকাংশে কমবে: প্রধানমন্ত্রী
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

জ্বালানি সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গ্যাসের সংকট আগামী কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে আসবে। একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে দুর্ঘটনার কারণে সাময়িকভাবে এ সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) ঢাকার ঢাকা-১৭ আসনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছেন। বিশেষ করে মহানগর, শহর, উপজেলা ও জেলা শহরগুলোতে বিদ্যুতের পাশাপাশি সিএনজি ও এলপিজি নিয়েও সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, দেশের প্রয়োজনীয় গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। জাহাজে করে আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য দেশে যে ব্যবস্থা রয়েছে, তা পর্যাপ্ত নয়। তাঁর অভিযোগ, ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার গ্যাস সংরক্ষণের জন্য মাত্র দুটি ভাসমান টার্মিনালের ব্যবস্থা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, দুটি ভাসমান টার্মিনালের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটায় গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা অনেকাংশে কমে আসবে।

বিদ্যুৎ সংকটের কারণে মানুষের দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বিদ্যুতের জন্য যে কষ্ট পাচ্ছেন, তার জন্য তিনি দুঃখিত।

রাজনৈতিক সমালোচনার জবাব
আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি সরকারকে শান্তিতে থাকতে না দেওয়ার কথা বলা হয়েছিল। তাঁর দাবি, বর্তমানে একই ধরনের বক্তব্য আবারও কিছু রাজনৈতিক দলের কাছ থেকে শোনা যাচ্ছে।

সম্প্রতি একটি রাজনৈতিক দলের সদস্যদের ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁরা হারিকেন সামনে নিয়ে প্রতিবাদ করছিলেন, অথচ পেছনে ফ্যান চলছিল। এটিকে তিনি হঠকারিতা হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ওই রাজনৈতিক দলের লোকজনও গ্যাসের সংকট সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়নি। গ্যাস আমদানির জন্য তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপনের যে উদ্যোগ ছিল, তাঁদের সময় সেটির অনুমোদন বাতিল করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এখন সরকারকে নতুন করে বিষয়টি পর্যালোচনা করে এগোতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তৃতীয় ভাসমান টার্মিনাল চালু হলে গ্যাস সংকট আরো অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিরোধীদের পরিকল্পনা দেওয়ার আহ্বান
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচনা করা রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়িত্ববোধ থাকলে তাদের নিজস্ব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা যদি আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করতে পারে, তাহলে সরকার সেই পরিকল্পনা গ্রহণ করবে। আর শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দেওয়া হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

তারেক রহমান বলেন, রাজনীতিবিদের দায়িত্ব জনগণকে বিভ্রান্ত করা নয়, বরং সঠিক পথ দেখানো। বিভ্রান্তি, মিথ্যা, ভাঙচুর ও বিশৃঙ্খলার রাজনীতি বাদ দিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সড়কে বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন জনগণ এ ধরনের রাজনীতি সমর্থন করেন না।

সমালোচনা নয়, মাঠে নেমে কাজের আহ্বান
রাজনৈতিক বক্তব্য ও সমালোচনা করা সহজ হলেও বাস্তবে মানুষের জন্য কাজ করা কঠিন—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গুলশান লেকের ময়লা পরিষ্কার করতেই ছয় মাস সময় লাগতে পারে।

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, মুরোদ থাকলে শার্টের হাতা গুটিয়ে, স্যান্ডেল পরে মাঠে নেমে মানুষের ও দেশের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে সঠিক কথা বলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, যারা এখন বড় গলায় বিভ্রান্তিকর ও বিশৃঙ্খল বক্তব্য দিচ্ছেন, গত ১৭ বছরে রাজপথে তাঁদের দেখা যায়নি।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহাখালীর ওয়ারলেস টিঅ্যান্ডটি মাঠে দুঃস্থ ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ৬৮১ জনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সেখানকার কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানি। এ ছাড়া মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিসহ ঢাকা-১৭ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা বক্তব্য দেন।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ
১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা শ...

খালেদা জিয়াই বিএনপির অর্জনের মূল কারিগর
১৬ আগস্ট ২০২৬

খালেদা জিয়াই বিএনপির অর্জনের মূল কারিগর

জন্মদিনের দোয়া মাহফিলে মির্জা ফখরুল

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসেনি, দাবি মিয়ানমারের
১৫ আগস্ট ২০২৬

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসেনি, দাবি মিয়ানমারের

বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়ার প্রচলিত তথ্যকে ‘সঠিক নয়’ বলে দাবি করেছে মিয়ানমার। দেশটি...

গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর
১৫ আগস্ট ২০২৬

গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর

দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে