গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

নিয়মিত বাদামি চাল খেলে যেসব উপকার মেলে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:১৭ এএম ২০২৬
নিয়মিত বাদামি চাল খেলে যেসব উপকার মেলে
ছবি

নিয়মিত বাদামি চাল খেলে যেসব উপকার মেলে

প্রতিদিনের খাবারে ভাত অনেকের কাছেই অপরিহার্য। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সাদা চালের ভাত নাকি বাদামি বা লাল চালের ভাত?

পুষ্টিবিদরা বলেন, বাদামি চালের ভাত বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং দীর্ঘমেয়াদে শরীরের জন্য উপকারী। তবে প্রতিদিনই কি বাদামি চাল খাওয়া ভালো? এর প্রভাবই বা শরীরে কীভাবে পড়ে? জেনে নিন এ বিষয়ে-

পুষ্টিগুণ
বাদামি চাল মূলত সম্পূর্ণ শস্য। অর্থাৎ যার বাইরের আবরণটি অক্ষত থাকে। এই অংশেই থাকে অধিকাংশ পুষ্টি। এতে রয়েছে আঁশ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো বলেন, এই পুষ্টিগুলো শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি হজম প্রক্রিয়াও উন্নত করে।

হজম ও পেটের স্বাস্থ্যে প্রভাব
বাদামি চালে থাকা আঁশ হজমের জন্য উপকারী। অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসেবে কাজ করে এটি।
আখতারুন নাহার ব্যাখ্যা করেন, এই আঁশ থেকে তৈরি কিছু উপাদান অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে নিয়মিত বাদামি চাল খেলে পেটের নানান সমস্যাও কমে আসতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক
অনেকেই ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করেন। বাদামি চালের আঁশ দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। এই পুষ্টিবিদ মনে করেন, বেশি খাওয়ার প্রবণতা কমে, তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে শুধুমাত্র বাদামি চালের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।

শক্তি ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ
বাদামি চাল ধীরে হজম হয়, ফলে এটি শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। এতে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দীর্ঘ সময় সক্রিয় থাকতে চাইলে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে, বাদামি চালের ভাত ভালো বিকল্প হতে পারে। তাই প্রতিদিনের খাবারে এটি যোগ করলে বরং শরীরের শক্তির মাত্রা স্থিতিশীল থাকে।
হৃদস্বাস্থ্যের জন্য উপকারী
বাদামি চালে থাকা কিছু পুষ্টি উপাদান রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে ভালো কাজ করে। নিয়মিত আঁশযুক্ত খাবার গ্রহণ হৃদস্বাস্থ্যের জন্য কার্যকর এবং বাদামি চাল সেই তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে।

সতর্কতা
বাদামি চাল পুষ্টিগুণে ভরপুর, তবুও কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এতে স্বাভাবিকভাবেই কিছু ক্ষতিকর উপাদান অল্প পরিমাণে থাকতে পারে, যা দীর্ঘদিন অতিরিক্ত খেলে সমস্যা তৈরি করতে পারে। তাই প্রতিদিন একমাত্র শস্য হিসেবে এটি না খেয়ে মাঝে মাঝে অন্য শস্যও যুক্ত করা ভালো। এছাড়া এতে থাকা একটি উপাদান শরীরের কিছু খনিজ শোষণে সামান্য বাধা দিতে পারে। সুষম খাদ্য গ্রহণ করলে এটি সাধারণত বড় কোনো সমস্যা তৈরি করে না। বরং বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মিলিয়ে খেলে এর প্রভাব কমে যায়।

যারা সাবধানে খাবেন
যাদের পেটের কিছু বিশেষ সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বাদামি চালের আঁশ শুরুতে অস্বস্তি তৈরি করতে পারে। তাই ধীরে ধীরে খাদ্যতালিকায় এটি যোগ করা উচিত। পর্যাপ্ত পানি পানও গুরুত্বপূর্ণ, যাতে হজম প্রক্রিয়া সহজ হয়।

যেভাবে খাওয়া উপকারী
বাদামি চালকে প্রতিদিনের খাবারে যুক্ত করার অনেক উপায় রয়েছে। পুষ্টিবিদ আখতারুন নাহার আলোর পরামর্শ-একটি সুষম খাবারের জন্য প্লেটের একাংশে শস্য, একাংশে প্রোটিন এবং বাকি অংশে সবজি রাখা উচিত। শুরুতে সাদা চালের সঙ্গে মিশিয়ে খেলে স্বাদে অভ্যস্ত হওয়া সহজ হয়। ধীরে ধীরে পুরোপুরি বাদামি চালের ভাত খাওয়া যায়।
সানা/আপ্র/১৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব ট্রমা দিবস আজ, মানসিক আঘাতের প্রভাব থাকে দীর্ঘদিন
১৭ অক্টোবর ২০২৬

বিশ্ব ট্রমা দিবস আজ, মানসিক আঘাতের প্রভাব থাকে দীর্ঘদিন

সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, সহিংসতা কিংবা নির্যাতনের মতো ঘটনা মানুষের শরীর ও মনে গভীর ক্ষত তৈরি করতে প...

ছোট সাত পরিবর্তনেই আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘর
১৭ অক্টোবর ২০২৬

ছোট সাত পরিবর্তনেই আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঘর

ঘরকে নতুন রূপ দিতে বড় ধরনের সংস্কার কিংবা বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। রঙের ব্যবহার, আসবাবপত্রের ব...

নানা স্বাদে পাস্তা, আজ বিশ্বজুড়ে উদ্‌যাপনের দিন
১৭ অক্টোবর ২০২৬

নানা স্বাদে পাস্তা, আজ বিশ্বজুড়ে উদ্‌যাপনের দিন

আজ ১৭ অক্টোবর, পাস্তা দিবস। বিশ্বের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে পাস্তা অন্যতম। ইতালির ঐতিহ্যবাহী এ খাবা...

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা
১৬ অক্টোবর ২০২৬

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

বিয়ে না করার সঙ্গে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে কি? নতুন এক গবেষণায় দেখা গেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে