গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

চিংড়ির ঝাল আচারের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:০১ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৪৭ এএম ২০২৬
চিংড়ির ঝাল আচারের রেসিপি
ছবি

ছবি সংগৃহীত

খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে আচার খেতে বাঙালির আলাদা ভালো লাগা আছে। জলপাই, কাঁচা মরিচ, আমের নানা ধরনের আচারের স্বাদ তো কমবেশি সবাই চেখেছেন। তবে চিংড়ি মাছ দিয়ে তৈরি ঝাল ঝাল আচার খেয়েছেন কি? স্বাদে একটু ভিন্ন, কিন্তু ভাত কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ জমে যায় এই চিংড়ির আচার।

নামমাত্র কয়েকটি উপকরণেই ঘরে তৈরি করে নিতে পারেন মুখরোচক এই পদ। অতিথি আপ্যায়নেও খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে চিংড়ির ঝাল আচার।

আসুন জেনে নেওয়া যাক চিংড়ির আচার কীভাবে তৈরি করবেন-

উপকরণ
ছোট বা মাঝারি চিংড়ি মাছ ১ কাপ
আদা কুচি ও রসুন কুচি আধা কাপ
হলুদ আধা চা চামচ
মরিচ গুঁড়া পরিমাণমতো
ভিনেগার বা সিরকা ২ টেবিল চামচ
শুকনো মরিচ স্বাদমতো
পাঁচফোড়ন বা মেথি-সরিষা গুঁড়া ১ চা চামচ
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
চিংড়ি মাছ ভালো করে ধুয়ে হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা সোনালি রং করে ভেজে তুলে নিন। ওই তেলেই ফোড়ন হিসেবে মেথি, সরিষা বা পাঁচফোড়ন দিন।

এরপর আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভাজুন। মসলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা চিংড়ি মাছ, পরিমাণমতো লবণ, গুঁড়া মসলা এবং ভিনেগার দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিন।

আচার সম্পূর্ণ ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন। তেল যেন আচারের উপরে ভেসে থাকে, এতে আচার দীর্ঘদিন ভালো থাকে।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্প্রীতির বাংলাদেশে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ
১৯ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বাংলাদেশে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ

দেশজুড়ে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজ...

পোশাক বৈচিত্র্যের মধ্য দিয়েই ভিন্নতাকে জানানো হয় সম্মান
১৯ অক্টোবর ২০২৬

পোশাক বৈচিত্র্যের মধ্য দিয়েই ভিন্নতাকে জানানো হয় সম্মান

‘লাউড শার্ট ডে’র মূল উদ্দেশ্য হলো শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজ...

ভ্রমণে গিয়ে হোটেল-রিসোর্টে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় সতর্কতা
১৯ অক্টোবর ২০২৬

ভ্রমণে গিয়ে হোটেল-রিসোর্টে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় সতর্কতা

ভ্রমণে গিয়ে অনেক সময় নানা রকম বিপদের মুখে পড়তে হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে অগ্নিকাণ্ড। তাই অগ্নি...

শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ সুস্বাদু খাবার
১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ সুস্বাদু খাবার

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার অন্যতম আকর্ষণ হলো সুস্বাদু সব খাবার। আর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই