গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পিঠ চুলকিয়েই ঘণ্টায় আয় ১২ হাজার টাকা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০১ এএম ২০২৬
পিঠ চুলকিয়েই ঘণ্টায় আয় ১২ হাজার টাকা
ছবি

ছবি সংগৃহীত

পিঠে হঠাৎ চুলকানি উঠলে যতক্ষণ না মনের সুখে চুলকানো যায়, ততক্ষণ যেন শান্তি আসে না। এ জন্য বাড়ির বড়রা প্রায়ই ছোটদের ডাক দেন ‘পিঠটা একটু চুলকে দে তো!’ এই সাধারণ আবদার থেকেই জন্ম নিয়েছে এক অভিনব পেশা, যার মাধ্যমে ঘণ্টায় রোজগার করা যাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।

শুনতে অবাক লাগলেও এটি বাস্তব। বিদেশের বিভিন্ন দেশে এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘স্ক্র্যাচ থেরাপি’ নামের এক বিশেষ সেবা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রশিক্ষিত পেশাদাররা স্টুডিও ও স্পা-তে নির্দিষ্ট সময় ধরে পিঠ বা শরীর চুলকে দেওয়ার সেশন পরিচালনা করছেন।

এই থেরাপির জন্য গ্রাহকদের ঘণ্টাপ্রতি গুনতে হচ্ছে প্রায় ১০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ২০০ টাকারও বেশি। ঠিক যেমনভাবে মানুষ ম্যাসাজ বা ফেসিয়ালের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন, তেমনভাবেই ‘স্ক্র্যাচিং সেশন’-এর সময় বুক করেন তারা।

তবে এটি সাধারণ চুলকানি নয়। এই থেরাপিতে নখের হালকা ও নিয়ন্ত্রিত স্পর্শ ব্যবহার করা হয়। পিঠ, ঘাড় কিংবা মাথার ত্বকে ধীর গতিতে নখ বোলানোর মাধ্যমে স্নায়ুতন্ত্রকে শিথিল করা হয়। উদ্দেশ্য শরীর ও মনের ওপর আরামদায়ক প্রভাব সৃষ্টি করা।

গবেষণায় দেখা গেছে, স্ক্র্যাচ থেরাপিতে ত্বক ও মস্তিষ্কের পারস্পরিক যোগাযোগকে কাজে লাগানো হয়। ত্বকে আলতো আঁচড় সংবেদী স্নায়ুকে সক্রিয় করে, যা মস্তিষ্কে আরামের সংকেত পাঠায়। এর ফলে এন্ডরফিন ও সেরোটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতে, মেজাজ ভালো রাখতে এবং ঘুমের সমস্যায় সহায়ক ভূমিকা রাখে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই থেরাপির চাহিদা আরো বেড়েছে। অনেক ক্ষেত্রেই এটি শুধু পিঠ নয়, পুরো শরীরেও প্রয়োগ করা হচ্ছে।

একসময় পারিবারিক অনুরোধ হিসেবে পরিচিত ‘পিঠ চুলকে দেওয়া’ এখন বিদেশে রীতিমতো একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে যা নেটদুনিয়ায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২০/0১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিনে কতবার হাত ধোবেন, জানুন সঠিক নিয়ম
১৪ অক্টোবর ২০২৬

দিনে কতবার হাত ধোবেন, জানুন সঠিক নিয়ম

প্রতিদিন কতবার হাত ধোয়া হয় আপনার? শুধু খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর, নাকি বাইরে থেকে ফিরেও সাবা...

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখ জ্বালাপোড়া, কী করবেন
১৪ অক্টোবর ২০২৬

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখ জ্বালাপোড়া, কী করবেন

দীর্ঘক্ষণ মুঠোফোনের পর্দার দিকে তাকিয়ে থাকার পর চোখে জ্বালাপোড়া, লালচে ভাব, পানি পড়া কিংবা ঝাপসা দেখ...

শিশুদের ক্যানসারের সাত লক্ষণ, অবহেলা নয় জরুরি
১৪ অক্টোবর ২০২৬

শিশুদের ক্যানসারের সাত লক্ষণ, অবহেলা নয় জরুরি

শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের প...

বিশ্ব মান দিবস আজ, ভেজাল ও ওজনে কারচুপি বন্ধের দাবি
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মান দিবস আজ, ভেজাল ও ওজনে কারচুপি বন্ধের দাবি

খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য ও ওজনে কারচুপির অভিযোগ নতুন নয়। দাম দিয়ে পণ্য কিনেও নিশ্চিন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে