গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পদ্মায় ট্রলারডুবি, ২৩টি কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৮:১১ এএম ২০২৬
পদ্মায় ট্রলারডুবি, ২৩টি কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ
ছবি

ফরিদপুরের চরভদ্রাসন থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের একটি পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা হয়েছিলেন -ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর ট্রলারে থাকা অন্য ১৯ ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন আইয়ুব আলী (৪৫)।

সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর রহমান মিস্ত্রির ছেলে।

পুলিশ জানায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের একটি পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা হয়েছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ২৮টি গরুর মধ্যে পাঁচটিকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি ২৩টি তীব্র স্রোতে ভেসে গেছে। ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যায়নি।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তির সন্ধানে চেষ্টা চালানো হলেও নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে উদ্ধারকাজ শুরু করা হবে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ট্রলারডুবির খবর পেয়ে লৌহজং থেকে একটি দল ঘটনাস্থলে গেলেও প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা যায়নি। নদীর স্রোত কমে পরিস্থিতি অনুকূলে এলে উদ্ধারকাজ শুরু হবে।
সানা/আপ্র/২৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বৃদ্ধির উদ্যোগ
১৩ আগস্ট ২০২৬

যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বৃদ্ধির উদ্যোগ

রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা...

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের
১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে