গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

বদরগঞ্জে এনসিপির দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১০ এএম ২০২৬
বদরগঞ্জে এনসিপির দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ
ছবি

ফিরোজ সরকার

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বদরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ফিরোজ সরকারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা শাখার পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।

উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল আরেফিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ফিরোজ সরকারের বিরুদ্ধে দলীয় কর্মীদের সঙ্গে অসদাচরণ, গালাগাল, দলের গোপনীয় তথ্য বাইরে প্রকাশ এবং নেতৃত্বের নির্দেশনা অমান্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা আহ্বায়ক আল মামুন ও সদস্যসচিব আবু রেজার কাছে লিখিতভাবে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ফিরোজ সরকার বলেন, “দলের মধ্যে আমি প্রতিবাদী ও হক কথা বলি। এ জন্য স্থানীয় নেতারা জেলা নেতাদের কাছে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে শোকজ করেছেন।”
সানা/আপ্র/১০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
২৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারধর ও পুলিশের গাড়ি ভাঙ...

আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ, খুলনায় নয় মাসে ৬৮ হত্যাকাণ্ড
২৫ অক্টোবর ২০২৬

আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ, খুলনায় নয় মাসে ৬৮ হত্যাকাণ্ড

খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সফরের মধ্যেই তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ হয়েছ...

শ্রীপুরে পুলিশ কনস্টেবলসহ তিনজন আটক, ১২০ পিস ইয়াবা উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬

শ্রীপুরে পুলিশ কনস্টেবলসহ তিনজন আটক, ১২০ পিস ইয়াবা উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের ভাড়...

পূজার ছুটিতে বাসা ফাঁকা পেয়ে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি
২৪ অক্টোবর ২০২৬

পূজার ছুটিতে বাসা ফাঁকা পেয়ে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রির ৫০ লাখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই