গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৮:৫৫ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষ এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক প্রচেষ্টা ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ। বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি সুদৃঢ় হবে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতি এবং টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য। বাংলাদেশ সংশ্লিষ্ট সকল পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানায়।

বাংলাদেশ আশা করে, এই চুক্তি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিকতা, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসি/আপ্র/১৫/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন বাহিনীতে ২০২৫ সালে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন
২২ আগস্ট ২০২৬

মার্কিন বাহিনীতে ২০২৫ সালে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ২০ হাজার ৪৯২টি ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগ...

শক্তিশালী অবস্থান থেকেই যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
২২ আগস্ট ২০২৬

শক্তিশালী অবস্থান থেকেই যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট ম...

পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী
২২ আগস্ট ২০২৬

পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী

পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে...

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা
২২ আগস্ট ২০২৬

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন ছয় ভারতীয় নাবিক। ক্যামেরুনের পতাকাবাহী এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই