গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ০৩:৩৩ এএম ২০২৬
মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়
ছবি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় - ফাইল ছবি

দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টাসম্যাক) অনিয়ম, অনানুষ্ঠানিক অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যাতে সরাসরি রাজ্য কোষাগারে জমা হয়, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে যে টাসম্যাকের কার্যক্রমে অন্তর্ভুক্ত অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। সরকারি হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি লোপাট করা হয়েছে। এ ঘটনায় ডিএমকের বিরুদ্ধে টাসম্যাক ব্যবহারের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছে সূত্রগুলো।

মুখ্যমন্ত্রী বিজয় টাসম্যাকের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক জুড়ে চলা দীর্ঘদিনের এই অনানুষ্ঠানিক নগদ আদায় ব্যবস্থা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই বড় ধরনের সংস্কার কার্যক্রম তদারকি করছেন নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী কে ভিগনেশ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী ভিগনেশ বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, দুর্নীতি বা মানুষের কষ্টের টাকা দিয়ে তার সরকারের রাজস্বের প্রয়োজন নেই। তার নির্দেশনা ছিল অবিলম্বে সব ধরনের অর্থ পাচার বন্ধ করুন এবং জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আনুন।

সূত্র জানায়, টাসম্যাকের বিরুদ্ধে এই অভিযান কেবল শুরু। নতুন সরকার অন্যান্য বিভাগেও রাজস্ব নজরদারি বাড়াবে, যার মধ্যে খনি বিভাগ পরবর্তী তালিকায় রয়েছে।

টাসম্যাকের এই সংস্কার তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকারের মাদকবিরোধী প্রচারণার একটি অংশ। দায়িত্ব নেওয়ার পর বিজয়ের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল রাজ্যের ৭১৭টি টাসম্যাক খুচরা মদের দোকান বন্ধ করা। এর ফলে বার্ষিক প্রায় ৮,০০০ কোটি রুপি রাজস্ব কমবে। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে