গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ০৩:১২ এএম ২০২৬
নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাইল ছবি



প্রত্যাশা ডেস্ক: ইরান যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তপ্ত টেলিফোন আলাপে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, চলমান সামরিক কর্মকাণ্ডের কারণে নেতানিয়াহু এবং ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে।

ইরানের সঙ্গে প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষের প্রেক্ষাপটে গত সোমবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।

অ্যাক্সিওস জানিয়েছে, ফোনালাপ সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা ও একটি সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, “এখন সবাই আপনাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।”

প্রতিবেদনে আরো বলা হয়, আলোচনার একপর্যায়ে ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নেতানিয়াহুর সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে, তবে এবারের আলোচনা ছিল সবচেয়ে উত্তপ্ত ও তিক্ত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি বিভিন্ন বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

তবে অ্যাক্সিওসে প্রকাশিত এ প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ফোনালাপ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধ করবে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে অগ্রসর হবে না।

তবে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ভিন্ন অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে।

এতে আরো বলা হয়, এ বিষয়ে ইসরায়েলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক অভিযান পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং ইসরায়েলের সামরিক অবস্থানের মধ্যে এ দৃশ্যমান দূরত্ব মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


সানা/ডিসি/আপ্র/২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান
১৭ অক্টোবর ২০২৬

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভালোবাসার ক্ষেত্রে বয়স যে বাধা নয়, তা আবারো আলোচনায় এসেছে ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনায়। সেখানে ৭৫ ব...

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের
১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের

ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে