গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

আইটি চাকরি ছেড়ে অটোরিকশা চালান নারী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০২ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৫:২৪ এএম ২০২৬
আইটি চাকরি ছেড়ে অটোরিকশা চালান নারী
ছবি

ছবি সংগৃহীত

একসময় তথ্যপ্রযুক্তি খাতে কাজ করা এক ভারতীয় নারী সম্পূর্ণ ভিন্ন একটি পেশা বেছে নিয়েছেন। অফিসের কাজের চাপ ও দীর্ঘ কর্মঘণ্টায় অতিষ্ঠ হয়ে তিনি ওই চাকরি ছেড়ে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই নারী বলেন, আগের চাকরিটি তাঁর জন্য প্রচণ্ড চাপের হয়ে উঠেছিল। তিনি পেশাজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। টানা ৯ বছর ধরে এই চাপের মধ্যে তিনি অতিষ্ঠ হয়ে পড়েন এবং আর তা সহ্য করতে পারছিলেন না। তাই তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

নিজের সুবিধামতো সময়সূচিতে কাজ করার মতো পেশা খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত তিনি অটোরিকশা চালানোকে বেছে নেন।

শুরুতে তাঁর এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও পরবর্তীতে এটি তাঁর জন্য ইতিবাচক ফল বয়ে আনে। এখন তিনি মাসে প্রায় ৬০ হাজার রুপি আয় করেন। তিনি জানান, আগের তুলনায় এখন তিনি অনেক বেশি সুখী।

অটোরিকশা চালানোর কাজ তাঁকে নিজের সময় ও কাজের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ এনে দিয়েছে।

 

তিনি এখন নিজের সুবিধামতো সময়ে কাজ করেন, ফলে তুলনামূলকভাবে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারছেন। সম্প্রতি তাঁর এই পেশা পরিবর্তনের গল্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে এক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, ১৮ বছর ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেও তিনি এখনো এমন বহু বৈঠকে অংশ নেন, যেগুলো একটি ই-মেইলেই শেষ করা যেত। পাশাপাশি সংক্ষিপ্ত বলে শুরু হওয়া অনলাইন বৈঠক দীর্ঘ সময় ধরে চলা এবং গভীর রাতে বিভিন্ন কারিগরি সমস্যা সামলানোর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।


আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন কাজ করার ফলে তাঁর ব্যাংক হিসাবে সম্ভবত ৫০ লাখ থেকে ২ কোটি রুপি পর্যন্ত সঞ্চয় রয়েছে। অন্য এক ব্যবহারকারী ওই নারীর সহজ ও শান্তিপূর্ণ জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, শেষ পর্যন্ত সবাই মানসিক শান্তিই খোঁজেন। তিনি তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানান। সূত্র: এনডিটিভি

 


সানা/ডিসি/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে