গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওমান সাগর থেকে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
ওমান সাগর থেকে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান
ছবি

ছবি সংগৃহীত

ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটিতে ইরানের নিজস্ব তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। 
শুক্রবার (৮ মে) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। 

বিবৃতিতে বলা হয়, ওশেন কোই নামের এই জাহাজটি ইরানের তেল বহন করলেও আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে এটি দেশটির তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল। তবে ঠিক কীভাবে বা কী ধরনের ক্ষতির চেষ্টা করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী।

ইরানি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, জব্দ করা ট্যাংকারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। নিষেধাজ্ঞার মুখে থাকা এই জাহাজটিকে ওমান সাগর থেকে নিজেদের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায় ইরানি নৌবাহিনী। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ট্যাংকারটি বর্তমানে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালানোর দাবি করে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় ওমান সাগর থেকে এই ট্যাংকার জব্দের ঘটনা ঘটল। ওমান সাগর মূলত আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার অন্যতম প্রধান সামুদ্রিক পথ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ সামরিক হামলা চালানোর পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই নৌপথটি এখনো বন্ধ রয়েছে।

এসি/আপ্র/০৯/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ, সাক্ষাতের আশা ট্রাম্পের
০১ সেপ্টেম্বর ২০২৬

বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ, সাক্ষাতের আশা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ...

কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাড়ছে বাংলাদেশের ঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাড়ছে বাংলাদেশের ঝুঁকি

ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর

ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই পুতিন-সির সম্পর্ক আরো দৃঢ়
০১ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই পুতিন-সির সম্পর্ক আরো দৃঢ়

বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যে রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার কর...

সিন্ধু পানি চুক্তি মানতেই হবে ভারতকে, হেগের রায়
০১ সেপ্টেম্বর ২০২৬

সিন্ধু পানি চুক্তি মানতেই হবে ভারতকে, হেগের রায়

পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি ভারতকে অবশ্যই মেনে চলতে হবে বলে রায় দিয়েছে হেগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে